ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে তিন চাঁদাবাজকে গণধোলাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ৭:৫০ অপরাহ্ণ
চিতলমারীতে তিন চাঁদাবাজকে গণধোলাই

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী সদর বাজার মোসার্স উত্তরা বেকারী প্রোঃ মোঃ সোহাগ শেখের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবীকালে গণধোলাইয়ের শিকার হয়েছে তিন চাঁদাবাজ। মুমুর্ষ অবস্থায় চিতলমারী থানা পুলিশ ওই দু’জন তামিম মোল্লা (২৫), মিথুন গাজী (২৮) কে আহত অবস্থায় উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। অপর চাঁদাবাজ মূল হোতা নুরু শেখ (৩২) দৌড়ে পালিয়ে গেছে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আড়–য়াবর্নী গ্রামের মৃত ওমর মাওলানার পুত্র নুরু শেখ (৩২), কুরালতলা গ্রামের মোঃ আনোয়ার গাজীর পুত্র মিথুন গাজী (২৮) ও বড়বাড়িয়া গ্রামের মৃত ডাঃ অলিয়ার রহমান মোল্লার পুত্র তামিম মোল্লা (২৫)সহ ৫/৬ জনের একদল যুবক চিতলমারী বাজারের মেসার্স উত্তরা বেকারীর মালিক মোঃ সোহাগ শেখের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদার টাকা গতকাল রোববার দুপুরে প্রকাশ্যে আনতে গেলে এলাকাবাসী তাদেরকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তামিম মোল্লা (২৫), মিথুন গাজী (২৮) কে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। ওই চক্রের মূল হোতা নুরু শেখ পালিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যপক চাঁদা আতঙ্ক দেখা দিয়েছে। তবে উক্ত চাঁদার কথা মিথুন গাজী অস্বীকার করে জানান, পূর্ব শত্র“তার জের ধরে বাজারে বসে তাদেরকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করা হয়েছে। এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার সরকার মুঠোফোনে জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে। তবে চিতলমারীতে কোথাও কোন চাঁদাবাজী হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads