চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সাহাপুর এলাকায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতায় চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ছাত্র-ছাত্রী, কৃষক-কৃষাণী উদ্বুদ্ধকরণ ভ্রমণ ও কৃষক মাঠ স্কুল পরিদর্শন অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেল ৩ টায় সাহাপুর গ্রামর আইএফএমসি দুটি স্কুলের কৃষক মাঠ স্কুলের শতাধিক ছাত্র/ছাত্রী, কৃষক-কৃষাণী নিয়ে স্টবেরী চাষ, কুল চাষ, পেয়ারা ও শাকসবজি কিভাবে চাষাবাদ ও পরিচর্যা করা হয় তা হাতে-কলমে দেখিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ, কে, এম মনজুরে মাওলা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ (এসএপিপিও) কর্মকর্তা আঃ কাদের, এসএএও কর্মকর্তা হাবিবুর রহমান, ন্বপন কুমার সাহা, এফটি নাজমূল হোসেন, আতিুকর রহমান, কৃষাণী ঝর্ণা খাতুন, স্টবেরী চাষী ফারুক হোসেন, জাহেদুল ইসলামসহ সাংবাদিক বৃন্দ। বক্তারা ছাত্র-ছাত্রী ও কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে বলেন, প্রত্যেক বাড়ীতে কীটনাশকমুক্ত সবজী ও ফল চাষ করার জন্য সকলের প্রতি আহবান জানান। ভ্রমণ শেষে উপজেলা কৃষি অফিসার স্টবেরীসহ বিভিন্ন ক্ষেত পরিদর্শন করেন।

চারঘাটে ইসলামী দলের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি
ইসলাম, হজ্জ্ব ও মুহম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তি করায় বর্তমান সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা ও গ্রেফতারের দাবীতে রবিবার সকালে সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী দল। গতকাল রবিবার সকাল থেকে বিভিন্ন রুটে যান বাহন চলাচল করতে দেখা গেছে। চারঘাটে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানসহ সিএনজি, মাইক্রো, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ দিকে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে চারঘাট মডেল থানার পুলিশ মোতায়েন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ ব্যাপারে মডেল থানার ওসি গোলাম মোর্তূজা জানান, শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়, কোথাও কোন সহিংসতা, পিকেটিং ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




