ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপহরণের ৪ দিন পর গাজীপুর থেকে দিনাজপুরের দু’স্কুল ছাত্রী উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ১২:২১ অপরাহ্ণ
অপহরণের ৪ দিন পর গাজীপুর থেকে দিনাজপুরের দু’স্কুল ছাত্রী উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

শাহ্ আলম শাহী,দিনাজপুর : অপহরণে ৪ দিন পর অবশেষে গাজীপুর থেকে উদ্ধার হয়েছে দিনাজপুরের স্কুলের দু’ছাত্রী। সেই সাথে পুলশ গ্রেফতার করেছে রাশেদুল ইসলাম নামে এক অপহরণকারীকে। খানসামা উপজেলা অষ্টম শ্রেণীর ছাত্রী রেজওয়ানা আখতার রুমা (১৩) এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী মেহেরীন আখতার মোস্তফি (১০) নামে দু’ছাত্রী সোমবার বিকেলে অপহরণের শিকার হয়। গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার পুলিশ গাজীপুর থেকে শুক্রবার রাত সাড়ে ১১ টায় তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

Shamol Bangla Ads

রেজওয়ানা আখতার রুমা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী এবং উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া গ্রামের এজাজুল হকের মেয়ে। মেহেরীন আখতার মোস্তাফি টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী এবং একই গ্রামের মোস্তফিজুর রহমানের মেয়ে।
রুমার পিতা এজাজুল হক জানান, সোমবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর রুমা আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়ার পর কোথাও পাওয়া যায়নি। গত বুধবার বিশেষ সূত্রে জানতে পারি আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরে এ ব্যাপারে বাদী হয়ে খানসামা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে অপহরণ মামলা করি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘দুই স্কুলছাত্রী উদ্ধারে পুলিশ সাড়াসি অভিযান শুরু করে। পরে গাপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে শুক্রবার রাত সাড়ে ১১ টায় তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সাথে গ্রেফতার করা হয়েছে, রাশেদুল ইসলাম নামে এক অপহরণকারীকে। রাশেদুল ইসলাম গোবিন্দপুর গ্রামের হাবলু মিয়ার ছেলে। পেশায় একজন ভ্যান চালক।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads