ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতীবান্ধায় এক অস্বাভাবিক শিশুর চিকিত্সার অভাবে ক্রমেই অবনতি হচ্ছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৬:১১ অপরাহ্ণ

Hatibandha, 20.10.14, News PC (1)হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : হাতীবান্ধায় এক অস্বাভাবিক শিশুর জন্ম দিয়েছে এক মা । শিশুটির মাথা বেশ বড় দেখতে ফুটবল আকৃতির মতো, মাথার ওজন বেশী। ওই শিশুর জন্ম হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ুডুবি গ্রামে। শিশুটির এখন বয়স ৯ মাস। ৯ মাস পূর্বে রিক্সা চালক আঃ আজিজের স্ত্রী মমতা বেগম শিশুটির জন্ম দেয়ার পর থেকে মাথা দিন দিন বড় হয়ে অবনতির দিকে যাচ্ছিল। জন্মের পর থেকে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের ডাঃ রাজ কুমার অধীনে চিকিৎসার পর তার বাড়ীতে অসহায় অবস্থায় রয়েছেন। তিনি জানিয়েছেন অপারেশন করতে হবে। তার শারীরীক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটছে। অপারেশন না হলে শিশুটিকে বাঁচানো অসম্ভব। শিশুর পিতা-মাতা তাকে বাঁচাতে চায়। জন্মের পর থেকে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। ঢাকায় রিক্সা চালিয়ে ৫ সদস্যের সংসারে ভরণ পোষণ যোগানো কষ্টসাধ্য ব্যাপার। তার পরেও এনজিওর ঋণ করে শিশুটির চিকিৎসা চালিয়ে যাচ্ছে। শিশুটির অপারেশন করতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন বলে রংপুরের চিকিৎসক পরিবারটিকে জানিয়েছেন। অপারেশনের বিপুল অর্থ যোগাড় করা রিক্সা চালক আঃ আজিজের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। তবুও বাঁচাতে পরিবারটির করুণ আকুতি। হৃদয়বান সকলের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং- ৩৪১৬৯৬০৪, সোনালী ব্যাংক লিমিটেড, হাতীবান্ধা শাখা, লালমনিরহাট। মোবাইল নং- ০১৯৬৯২০৫৯৭৯।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads