ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মোবাইল রিচার্জ ব্যবসায় বছরে ৫শ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৯:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন এর সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা

Mymensingh Pic-01ময়মনসিংহ প্রতিনিধি : মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন এর উদ্যোগে মুসলিম ইন্সটিটিউটে মো: আব্দুল বাসেত এর সভাপতিত্বে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের ২০১৪-২০১৬ মেয়াদে নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এইচ.এম বদরুদ্দোজা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি মো: আব্দুল মোতালেব মোল্লা ও হুমায়ুন কবির এবং টেলিটক ড্রিষ্ট্রিবিউটরের প্রোপ্রাইটর জামাল হোসেন ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুর রহমান বলেন সুনির্দিষ্ট কোন নীতিমালা না থাকায় সরকার প্রতি বছর রিচার্জ ব্যবসা থেকে ৫শ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশের আনাচে-কানাচে অবৈধভাবে গড়ে উঠেছে মোবাইল রিচার্জ ব্যবসা। এতে করে অনেক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলেও এ ব্যবসা এখন অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। অন্যদিকে সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এইচ.এম. বদরুদ্দোজা বলেন সব ধরনের ব্যবসার জন্য সরকারকে রাজস্ব প্রদান করতে হলেও এখানকার অনেক ব্যবসায়ীরা অবৈধভাবে ব্যবসা চালিয়ে গেলেও সরকারের তহবিলে জমা হচ্ছে না কোন টাকা। সারা দেশে বর্তমানে ১৫ লাখ মানুষ মোবাইল ফোন রিচার্জ ব্যবসা করে আসছে। এর মধ্যে কিছু সংখ্যক ব্যবসায়ী বৈধ এবং অধিকাংশ ব্যবসায়ীরা অবৈধভাবে এই ব্যবসার সাথে জড়িত রয়েছে। ব্যবসা করে নিজেরা লাভবান হলেও বঞ্চিত করছে সরকারকে। এবং বিভিন্ন মোবাইল কোম্পানীগুলো ব্যবসায়ীদেরকে প্রতি হাজার টাকা রিচার্জ কমিশন হিসাবে মাত্র ২৭ টাকা কমিশন দিচ্ছে। খন্দকার শরীফ টেলিকম এর কর্ণধার ও রেস্তেুাঁরা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বার বার দাবী করার পরও ব্যবসায়ীরা ন্যায্য কমিশন থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের প্রধান দাবী সকল ব্যবসায়ীকে ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার গ্রহন করে প্রতি হাজার টাকা রিচার্জে ১শ টাকা কমিশন প্রাপ্তি নিশ্চিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক কামাল হোসেন এবং কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন,বিপ্লব চন্দ্র দেবনাথ, মোশারফ হোসেন, হুমায়ুন, মাসুদ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads