ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের দায়িত্বগ্রহণ আজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৭:০৯ অপরাহ্ণ

Sanu-Bayazid-Samim araস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু এবং ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান ও শামীম আরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন আজ ২৬ অক্টোবর রবিবার দুপুরে। তাদের দায়িত্ব গ্রহণ ও পরিচিতি উপলক্ষ্যে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৬ বছর পর নিজ নির্বাচনী এলাকার একমাত্র উপজেলা পরিষদে যাচ্ছেন সংসদ সদস্য আতিক।

Shamol Bangla Ads

এদিকে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমানসহ প্রশাসনের কর্মকতা, আওয়ামী লীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিপুল ভোটাধিক্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং শেরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বায়েযীদ হাসান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আরা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ২২ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads