ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে মামলা থেকে নিরাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৮:০০ অপরাহ্ণ
রামগঞ্জে মামলা থেকে নিরাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি

মোঃ মনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জ থানায় সম্প্রতি দায়ের করা একটি হত্যা মামলার ৬ আসামীর মধ্যে প্রধান আসামী মাহবুব ছাড়া অন্য ৫ আসামীকে ষড়যন্ত্রমুলক ভাবে মামলা জড়িয়ে বাড়ি ছাড়া করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় গত ১২ অক্টোবর বিকেলে বাদীর পক্ষের লোকজনসহ ৩০/৩৫ জনের একদল উশৃঙ্খল যুবক সন্ত্রাসী কায়দায় আসামী পরিবারের ৬টি বসত ঘর ভাংচুর, লুটপাট, শিশু ও মহিলাসহ ৯ জনকে বেদম মারধোর করে আহত করে। এসময় প্রধান আসামী মাহবুবুবের অন্তঃসত্ত্বা স্ত্রী হাছিনা বেগম ভয়ে টয়লেটে আশ্রয় নিয়ে বাদীর লোকজন তাকে টয়লেট থেকে ধরে এনে মধ্যযুগীয় কায়দা নির্যাতন ও তার তলপেটে লাথি মেরে আহত করে। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তির করার ২দিন পর সে একটি মৃত পুত্র সন্তান প্রসব করে।

Shamol Bangla Ads

সরেজমিনে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে স্থানীয়দের থেকে জানা গেছে, রামগঞ্জ উপজেলা ৪ নং ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামে একচটিয়া বাড়ির প্রকাশ অলি চেয়ারম্যান বাড়ির মোঃ দুধ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের (৪৫) সাথে একই বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে মোঃ মাহবুবুবের (৩৪) পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর রাতে সোন্দড়া গ্রামের নুরা মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তায় ২ জনের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় জাহাঙ্গীর আলম আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে ৬ সেপ্টেম্বর রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যায়। সৃষ্ট ঘটনায় জাহাঙ্গীরের পিতা দুধ মিয়া ৭ সেপ্টেম্বর মাহবুবকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে থানা পুলিশ অভিযুক্ত প্রধান আসামী মাহবুবকে গ্রেফতার করেন। অন্য আসামীরা গ্রেফতার এড়াইতে অজ্ঞাত স্থানে পলাতক রয়েছেন। পলাতক আসামীরা হচ্ছেন সোন্দড়া গ্রামের একচটিয়া বাড়ির আমিন উল্যার ছেলে রুবেল (২৪), মোঃ চাঁদ মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০), সিরাজ মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৫), একই গ্রামের দিদার বাড়ির তোফায়েল আহমেদ মন্টুর ছেলে মোঃ শাহাদাৎ (২৫), পাশ্ববর্তী থানা ফরিদগঞ্জ উপজেলার আরিফুর রহমান পাটওয়ারী (২৭)।
পলাতক আসামীদের পরিবারের লোকজন জানান, মারামারির ঘটনার সাথে মাহবুব ছাড়া বাকী ৫ আসামী জড়িত নয়। তাদেরকে একটি কুচক্রী মহলের ইন্দেনে মামলার বাদী ষড়যন্ত্র ও পরিকল্পিত ভাবে মামলায় জড়িয়ে হয়রানি করছে। তারা পুলিশ প্রশাসনকে সঠিক ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনা সাথে যারা জড়িত নয় তাদের নাম মামলা থেকে প্রত্যাহার ও আসামী পরিবারের বসতঘর ভাংচুর, লুটপাটসহ নারী ও শিশুদের উপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।

Need Ads