ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৮:১২ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের আয়োজনে গতকাল সকাল ১১টায় থানা সম্মেলন কক্ষে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও সহকারি পুলিশ সুপার মিজান। তিনি বলেছেন, এলাকায় মাদকদ্রব্য, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যে বিবাহসহ সকল প্রকার অপরাধ দমনে জনগণের সহযোগিতা পুলিশের প্রয়োজন।
ওপেন হাউজডে অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, লাহীড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রভাষক দেলোয়ার হোসেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক বিনোদ কুন্ড, সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র জাহাঙ্গীর আলম। আলোচনায় বক্তারা উল্লেখ্য করে বলেছেন, মটরসাইকেল, গরুচুরি, মাদকদ্রব্য, জুয়া খেলা প্রতিরোধে এলাকায় পুলিশের নজরদারী আরো তৎপর হওয়ার পরামর্শ দেন।

Shamol Bangla Ads

বালিয়াডাঙ্গীতে গৃহবধুকে ধর্ষণ থানায় মামলা : ধর্ষক পলাতক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ভান্ডারদহ গ্রামের এক গৃহবধুকে (২০) প্রতিবেশী সাহা আলম (২০) সহ অজ্ঞাত আরো দুইজন রাস্তা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শবতী পার্শবর্তী ভান্ডারদহ আঁখ সেন্টারের পিছনে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এঘটনায় ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে ধর্ষক সাহা আলমকে আসামী করে গত শুক্রবার রাতে স্থানীয় থানায় মামলা দায়ের করে।
মামলার সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী ভান্ডারদহ গ্রামের জৈনেক ব্যাক্তির গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তার স্ত্রী গৃহবধু (২০) অনুভব করে সে বাড়ী থেকে ঔষধ কেনার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের সময় ভান্ডারদহ ফুটানী বাজারে আসার পথে প্রতিবেশী সফিকুলের ছেলে সাহা আলম (২০) সহ অজ্ঞাত আরো দুইজন তাকে রাস্তা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শবতী ভান্ডারদহ আঁখ সেন্টারের পিছনে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এঘটনায় ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে ধর্ষক সাহা আলমকে আসামী করে গত শুক্রবার রাতে স্থানীয় থানায় মামলা দায়ের করে। পুলিশ গতকাল শনিবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ আমিনুল ইসলাম জানান, আসমীকে গ্রেফতারের অভিযান চলছে।

Shamol Bangla Ads

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র আপত্তিতে দুই দেশের মিলনমেলা এবার হয়নিবালিয়াডাঙ্গী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিগত কয়েক বছর থেকে শ্যামাপূজা উপলক্ষে কাঁটাতারের বেড়ার এপারে উভয় পার্শে বাংলাদেশ- ভারতের স্বজনদের মিলিত হয়। সেই কাঁক ডাকা ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত দ্ইু দেশের হাজার হাজার মানুষের ঢল নামে আসে সেখানে। কিন্তু হঠাৎ করেই এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আপত্তি তোলায় এ বছর দিপাবলী উপলক্ষে এবার সীমান্তে দুই দেশের মানুষের মিলন মেলা হতে পারেনি। এতে করে দুই দেশের বিভিন্নস্থান থেকে আসা স্বজনরা চোখেরপানিতে হতাশ হয়ে ফিরে যান স্বজনদের না দেখিয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বস্থরের মানুষকে কাঁটাতারের কাছে না যেতে মাইকিং করা হয়। কিন্তু এমন ঘোষণা এলাকাবাসী অনেকে জানলেও তা প্রায় অজানা থেকে যায় কাঁটা তারের মিলন মেলায় অংশ নিতে আশা দূরদূরান্তের স্বজনদের। ফলে গত শুক্রবার প্রতিবছরের মতো স্বজনদের টানে অসংখ্য মানুষ কাঁটাতারে ওই মিলনমেলায় ছুটে এসেছেন্ কিন্তু এতটা পথ পাড়ি দিয়েও স্বজনদের সাথে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পর অনেকে হতাশা ও চরম ক্ষুব্ধ।
বিজিবি ও স্থানীয়রা জানান, দিপাবলী উপলক্ষে বিগত কয়েক বছর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে কাঁটাতারের বেড়ার দুই পার্শে বসে মিলনমেলা। বছরের একবারে এইদিনটিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে স্বজনদের খুব কাছ থেকে দেখতে এবং কথা বলতে। কিন্তু এবার হঠাৎ বিএসএফ’র একতরফ সিদ্ধান্তের কারণে বসতে পারেনি মিলনমেলা। কাঁটাতারের বেড়ার নিকট কেউ গেলেই গুলি করা হবে এমন হুমকিতে ভোর থেকেই ধনতলা সীমান্তে সব প্রবশপথে বিজিবি করা প্রহরা বসায়। এদিকে বিএসএফের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আগামীতে যেন মিলনমেলার সুযোগ দেয়া হয় তার দাবি জানিয়েছেন স্থানীরা ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষেরা। ঠাকুরগাঁও- ৩০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ্য পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্প কোম্পানী কমান্ডার সুবেদুর শহীদুল্লাহ শহীদ স্থানীয় সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আপত্তি তোলায় নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কাউকে ওই মিলন মেলায় যেতে দেয়া হয়নি। এ জন্য বিজিবি’র পক্ষ থেকে টহল জোরদার ছিল।

Need Ads