বগুড়া প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধে দন্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর, অধ্যাপক গোলাম আযমের গায়েবানা জানাজা শুক্রবার বিকেলে বগুড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন জানাজা নামাজে ইমামতি করেন। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদের সদস্য ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াতের সাবেক কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের নায়েবে আমির ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, শহর জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা দক্ষিনের সভাপতি সাইয়্যেদুল আলম, জেলা উত্তরের সভাপতি এনামূল হক রানা, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম প্রমূখ। অন্যান্যের মাঝে জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সহকারি সেক্রেটারি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ জামায়াত -শিবিরের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অধ্যাপক গোলাম আযমের গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন।

বগুড়ায় ২ বিএনপি নেতা গ্রেপ্তার
বগুড়ায় পুলিশের অভিযানে সাবেক কাউন্সিলর সহ ২বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে । এক আওয়ামী নেতার দায়ের করা মামলায় শুক্রবার ভোর রাতে স্ব স্ব বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হল, ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত আব্দুল জব্বারের পুত্র, জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর তহিদুল ইসলাম বিটু (৩০)এবং অন্যজন ২নং বিএনপির সভাপতি ও নাটাইপাড়ার হাজী লুৎফর রহমানের পুত্র খান জাহাঙ্গীর (৩০) ।পুলিশ জানায়, সম্প্রতি শহরের আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরন ঘটনায় শহর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।




