পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে।
ঘটনার বিবরনে জানা গেছে, কাশিমপুর গ্রামের মৃত খড়কু শেখের পুত্র মজিবর রহমান ও মৃত তছির উদ্দিনের পুত্র আজিজ মিয়ার সাথে দীর্ঘদিন থেকে হালিম মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে গতকাল শুক্রবার স্থানীয় এক ব্যক্তির জমিতে হালিমের ছেলে হিরু ও মানিক কৃষান হিসেবে ওই জমিতে করলা তুলতে গেলে তাতে মজিবর ও আজিজ মিয়া বাঁধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে সেখানে তাদের বাবা হালিম মিয়া এসে হাজির হয়। অন্যদিকে মজিবর ও আজিজ মিয়ার পক্ষের ভাড়াটে বাহিনী দুদু মিয়া, আবু সাঈদ, রতন, রওশন, রশিদ, ইদ্রিস আলী, নুরু মিয়া, বেলাল মিয়া সহ আরও বেশ কয়েকজন অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে হালিম ও তার ২ ছেলের উপর হামলা চালায় এবং এলোপাথারী কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই হালিম মিয়া নিহত হন এবং তার ছেলে সহ আর ৪ ব্যক্তি মারাতœক হয়। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত ব্যক্তিরা হলেন নিহতের স্ত্রী তাহেরা বেগম (৫০), ছেলে হিরু মিয়া (২৫) মানিক মিয়া(৩৫) রফিকুল ইসলাম(৪০)। নিহত হালিম মিয়ার লাশ পোষ্ট মর্টেমের উদ্দেশ্যে পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক রংপুর মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে এনিয়ে এলাকায় মুহুর্তেই শোকের ছায়া নেমে আসে। উভয় গ্র“পের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিকামী এলাকাবাসী। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
পীরগঞ্জের বড়দরগাহ শাহ ইসমাইল গাজীর (রহ:) মাজার জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নীলফামারী যাবার পথে গত বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে রংপুরের পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক রাস্তার দুপার্শ্বে দাড়িয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানান।
এ সময় নেতা কর্মীরা বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তোলে। বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ২০ দলীয় জোট নেত্রী হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। সকাল থেকেই প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য হাজার হাজার বিভিন্ন বয়সের লোকজন রাস্তার দুধারে দাড়িয়ে যান। পীরগঞ্জ উপজেলা বিটিসি মোড় থেকে বড়দরগাহ শাহ ইসমাইল গাজী (রহ:) মাজার পর্যন্ত দুধারে লোকজনদের সাথে নিয়ে বড়দরগাহ মাজার জিয়ারত করেন।তবে নিরাপত্তাজনিত কারনে তিনি গাড়িতে বসে মোনাজাত করেন। এ সময় তিনি বিএনপি কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের সাথে কিছুক্ষন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে নীলফামারীর জনসভার উদ্দেশ্যে পীরগঞ্জ ত্যাগ করেন।




