ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে কমিউনিষ্ট পার্টির ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ

CPB-1পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুররে পীরগঞ্জে শনিবার বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন পুরাতন ভূমি অফিস চত্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে সিপিবি’র উপজেলা সভাপতি এ্যাড. আবু সুফিয়ান হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিউনিষ্ট পার্টি প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা সিপিবি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, সাধারন সম্পাদক শাহিন রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য আফজালুর রহমান, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক ও কৃষক সমিতি সভাপতি এ্যাড. কাজী লুমুম্বা লুমু, প্রবীন রাজনীতিক কমরেড শাহ আব্দুর রাজ্জাক, ভুমিহীন নেতা খয়বর হোসেন, সিপিবি নেতা- ইদ্রিস আলী বিএসসি, মোখলেছার রহমান, আব্দুল মজিদ, খয়বার হোসেন প্রমুখ। এর আগে লালঝান্ডা হাতে এক বর্নাঢ্য শোভা যাত্রা নাগরিক কমিটির সভাপতি এ্যাড. কাজী লুমুম্বা লুমুর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ খবর লেখা পর্যন্ত সম্মেলন চলছে। সন্ধ্যায় কাউন্সিলের মাধ্যমে সিপিবি’র উপজেলা শাখার কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানায়।

Shamol Bangla Ads

পীরগঞ্জে আবারও গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা

রংপুরের পীরগঞ্জে গত শুক্রবার রাত্রে রংপুর -ঢাকা মহাসড়কের তুলারামপুরের মহাজিদপুর নামক স্থানে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণ জানা গেছে ওই দিন রাত্রে সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কের উপর বিশাল গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ফলে ঢাকা থেকে রংপুরগামী একটি নৈশ কোচ ও ৫টি ট্রাক আটকে পড়লে ডাকাতেরা যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। এ সময় দু’দিক থেকে আসা অর্ধশতাধিক বাস মিনিবাস ও ট্রাক আটকে পড়ে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘটনাস্থল দ্রুত ত্যাগ করেন। পরে মহাসড়ক থেকে গাছের গুড়ি সড়াতে গিয়ে স্থানীয় তুলারামপুর গ্রামের ইউনুছ আলী, মিজানুর রহমান ও মুকুল আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসরাফিল ইসলাম জানান ডাকাত দলেরা গাছের গুড়ি ফেলে রেখেছিল তবে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান।
উল্লেখ্য তুলারাম মজিদপুর বিশ্বরোড সংলগ্ন ইউপি সদস্য নুরু মিয়ার বাড়িতে হামলা করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যান।

Shamol Bangla Ads

পীরগঞ্জে স্কাউট সমিতির ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্তে বক্তব্য রাখেন রংপুর জেলার স্কাউটের সহকারী পরিচালক লিয়াকত আলী, জেলা স্কাউটস সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম প্রমানিক অবসর প্রাপ্ত জেলা সহকারী শিক্ষা অফিসার বীরমুক্তিযোদ্ধা আব্দুর সোবহান, উপজেলা স্কাউটস সমিতির সাধারণ সম্পাদক এটিএম জওয়াহের আলী প্রধান মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক আবু আজাদ বাবলু, কচিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম (মানু) প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খোকন লালদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াতিমূল হাসান লিটন প্রমূখ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কাউট লিডার ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন।

Need Ads