পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের শংকরপাশায় অগ্নিকান্ডে ১৪ টি দোকানসহ ১টি বাড়ি ভস্মিভূত, ক্ষতির পরিমান ১কোটি টাকা ।স্থানীয় সূত্রে জানাযায় রাত আনুমানিক ৩টায় এ ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ছুটে গেলেও মেশিন বিকল হওয়ায় আগুন নেভাতে ব্যর্থ হয় । পরে ফায়ার সার্ভিস এর আরেকটি ইউনিট ছুটে গেলে আগুন নেভাতে সক্ষম হলেও ক্ষতির পরিমান তখন কোটিতে পৌছায়। তবে এ ঘটনায় কোন হতাহত ঘটেনি । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) এর মাধ্যমে এ অগ্নিকান্ড ঘটেছে । তবে এ ঘটনায় অন্যকোন কারন আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে ।




