ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব : আনোয়ার হোসেন মঞ্জু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৮:৪০ অপরাহ্ণ

Bhandaria pic==25-10-14সুমন মল্লিক,ভাণ্ডারিয়া (পিরোজপুর) : পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশের তথা মানুষের উন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, “আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। সারাজীবন গণমানুষের পাশে থেকে দক্ষিনাঞ্চলের, দেশের উন্নয়নে কাজ করেছি। যতদিন বাঁচবো ততদিন এভাবে উন্নয়ন করে যেতে চাই। তিনি আরও বলেন, ভান্ডারিয়ার মানুষ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছি বলেই ভান্ডারিয়াসহ দক্ষিনাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।

Shamol Bangla Ads

মন্ত্রী ২৫ অক্টোবর শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, হলরুম নির্মান এবং ভান্ডারিয়া বাজার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উপলক্ষে এক সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।
জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানরুল হক মনি’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রশিদ তারেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস, পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, মন্ত্রীর একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, ইউএনও মাহাবুর রশিদ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফাইজুর রশিদ খসরু উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads