ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ নৌ-বন্দর ও জাহাজ তৈরির কারখানা গড়ে তোলা হবে বরিশালে : শিল্পমন্ত্রী আমু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৪:৪৫ অপরাহ্ণ

Amu Rajapurএইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ নৌ বন্দর ও জাহাজ তৈরির কারখানা গড়ে তোলা হবে বরিশালে। যা দ্রুত দেশের শিল্প ব্যবস্থা সমৃদ্ধি আনবে। এখানে তৈরি হবে উন্নতমানের জাহাজ ইনশাল্লাহ। জাহাজ বিদেশের বহু রাষ্ট্রে রপ্তানি করা যাবে। সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। ২৪ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন ঘটে। ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যায় স্থাপন, শিক্ষাবোর্ড স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয়, গাবখান সেতুসহ বিভিন্ন স্থাপনা নির্মান করা হয়েছে। যা পূর্বের কোন রাজনৈতিক দলই করেনি। এ ছাড়া সরকার পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর ও পদ্মা সেতু নির্মান কাজ শুরু করেছে। কাজ সম্পন্ন হলে দক্ষিনাঞ্চলের উন্নয়নের অমূল পরিবর্তন হবে। দক্ষিনাঞ্চলে গড়ে উঠবে গার্মেন্টস, শিল্প ও কলকারখানা। এতে এ অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে।
সম্মেলনে বিশেষ অতিথি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য বিএনপি মানুষ হত্যার রাজনীতি শুরু করেছিলো, জনগন তা মেনে না নেওয়ায় তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। উপজেলা যুবলীগ আহবায়ক আসলাম হোসেন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সেক্রেটারি অ্যাড. খান সাইফুল্লাহ পনীর, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মিল্লাত হোসেন, রেজাউল করিম জাকির, হাবিবুর রহমান হাবিল, এনামুল হক খান নকীব, লিয়াকত আলী খান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads