ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৮:২২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ অক্টোবর শনিবার সকালে সদর উপজেলার জাড়গ্রামে নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি।

Shamol Bangla Ads

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ পিপিএম জানান, জাড়গ্রামের ব্রীজের কাছ নদীতে কচুরিপানার ভেতর লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃতদেহটি পঁচে-গলে দুর্গন্ধ হয়ে গেছে। কিভাবে মৃতদেহটি এখানে এসেছে তাও জানা যায়নি। লুঙ্গি ও জ্যাকেট পরা ওই ব্যক্তিকে কয়েক দিন আগে হত্যার পর দুর্বৃত্তরা লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় জানা গেলে বিস্তারিত জানা যেতে পারে বলে তিনি জানান।
এদিকে জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে সাদিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি একই গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াতক হোসেন জানান, গত মঙ্গলবার সকালে সামন্তা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন সাদিকুল ইসলাম। এ ব্যাপারে বৃহস্পতিবার সাদিকুলের পিতা ওহিদুল ইসলাম একটি সাধরাণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয় তার ছেলে সকলে মহেশপুরের সামন্তা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। এদিকে উদ্ধার হওয়া লাশটি সাদিকুলের কিনা তা সনাক্ত করার জন্য শনিবার দুপুরে তার স্বজনরা মহেশপুর থেকে ঝিনাইদহে আসেন। হাসপাতালের মর্গে লাশটি দেখে তারা জানান মৃতদেহটি সাদিকুলের নয়।

অধ্যক্ষের অপসারণ দাবিতে কালীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। সরকারী নিয়ম ভঙ্গ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার দুপুরে এই কর্মসুচি পালন করে। মিছিল শেষে শিক্ষার্থীরা কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচি পালন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লার কাছে স্মারক লিপি প্রদান করে। কর্মসুচিতে কলেজের কয়েকশ শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের শিক্ষক প্রতিনিধি আশরাফ উদ্দীন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, সাবেক সভাপতি সোহেল রানা ও রিপন প্রমুখ। সমাবেশে অভিযোগ করা হয় মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান আদালতের নিষেধাজ্ঞা অম্যান্য করে জালিয়াতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম দূর্নীতির সঙ্গে জড়িত। অধ্যক্ষ নিজেই দূর্নীতির আশ্রয় নিয়ে ২০০৮ সালের ৩১ জানুয়ারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ লাভ করেন। যোগদানের পর থেকে তিনি একের পর এক দূর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করে চলেছেন। তিনি ভূগোলের শিক্ষক সাইফুন নাহারকে নিয়োগ দিয়ে বেতন করাতে ব্যর্থ হলে জালিয়াতির আশ্রয় নিয়ে বেতন করিয়ে আনেন। ইতিহাস ও ইসলামের ইতিহাস বিষয়ের দুই জন প্রভাষক নিয়োগের জন্য অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রভাষক নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ আলী এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল বাছিরকে মনোনীত করেন। কিন্তু অধ্যক্ষ এই দুই জন শিক্ষককে বাদ দিয়ে সরকারী এম এম কলেজের দুই শিক্ষককে দিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি ইতিহাস বিষয়ে সুপর্ণা বিশ্বাস ও ইসলামের ইতিহাসে সেলিনা আক্তারকে নিয়োগ দেন বলে অভিযোগ করা হয়। আর অধ্যক্ষ এসব করেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে। সমাবেশে দূর্নীতিবাজ অধ্যক্ষ মাহবুবুর রহমানকে অপসারনের দাবী জানিয়ে কর্তৃপক্ষের কাছে কলেজটির ঐতিহ্য রক্ষার দাবি জানানো হয়।

Shamol Bangla Ads

কালীগঞ্জে হিন্দু নারী সামাজিক সংগঠনের সংবাদ সস্মেলন

দেশের সংবিধান অনুযায়ী হিন্দু নারীদের সামাজিক ও পারিবাকি সম্পত্তি সমধিবার, মানবধিকার এবং শিক্ষাসহ মৌলিক অধিকার আদায়ের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু নারী অধিকার প্রচেষ্টা নামের একটি নারী সংগঠন। শনিবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক মঞ্জুশ্রী দত্ত পাপিয়া। এসময় উপস্থিত ছিলেন হিন্দু নারী অধিকার প্রচেষ্টা’র অন্য সদস্য অবসরপ্রাপ্ত প্রভাষক রবীন্দ্রনাথ ভদ্র, মুক্তি রানী বিষ্ণু ও নমিতা ভদ্রা।
লিখিত বক্তব্য পাঠ করেন এশিয়ান ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান, ঢাকা কসমোপলিটন রোটারী ক্লাবের সদস্য, সনাতন সমাজ কল্যাণ সংঘের সভানেত্রী ও সংগঠনের আহবায় মঞ্জুশ্রী দত্ত পাপিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, আবহমানকাল থেকে এ উপমহাদেশের নারীরা অধিকার থেকে বঞ্চিত। নারীরা অনেকটা জলে ভাষা কচুরীপানারমত । নারীরা সম্পত্তির অধিকার তথা পিতা অথবা স্বামীর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের সংবিধানে নর-নারীর সমধিকার নিশ্চিত করা হয়েছে। ১৯৮১ সালের ৩ ডিসেম্বর থেকে সিডিও দিবস পালন করে আসছে। কিন্তু হিন্দু সমাজে নারীদের সমধিকার প্রচলিত নয়। কিছু সংখ্যক পশ্চাতপদ মানুষের সেকেলে ধ্যান ধারনার জন্য নারীরা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সনাতন পদ্ধতি অনুযায়ি হিন্দু সমাজের নারীরা এখনো ভাসমান। তিনি বলেন, নারীরা হিন্দু জনগোষ্ঠির অর্ধেক। তাদেরকে অধিকার বঞ্চিত করে অন্ধকারে রেখে সকল মানবকূলকে আলোয় ভরে দেওয়া যাবে না। পাশ্ববর্তী দেশ ভারতেও হিন্দু নারীরা বাবা ও স্বামীর সম্পদের অধিকার প্রাপ্ত। তাহলে বাংলাদেশে কেন হিন্দু নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।
তিনি আরো উল্লেখ করেন, হিন্দু নারীরা অন্য ধর্মের কাউকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয় যা কোন ক্রমেই গ্রহনযোগ্য নয়। সমতার ভিত্তিতে হিন্দু নারী অধিকার প্রতিষ্ঠা আজ সময়ের দাবি বলে উল্লেখ করেন। তিনি দেশের হিন্দু নারী সমাজের প্রত্যেককে অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান করেন এই নারী সংগঠক।

কালীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর থেকে নুর হোসেন শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও ৬০ লিটার বাংলামদ উদ্ধার করা হয়েছে। আটক নূর হোসেন শেখ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের সলেমান শেখের ছেলে।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক কুদরত-ই-খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে র‌্যাবের একটি দল কাশিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এসময় ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও দর্শনার কেরু কোম্পানীর তৈরী ৬০ লিটার বাংলামদসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাবের পক্ষে থেকে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

ঝিনাইদহে আর্ন্তজাতিক প্রবীণ দিবস উদযাপন

‘থাকবেনা কেউ পেছনে, গড়বো সমাজ একসনে’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রবীণরা ছাড়াও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একোডেমী মিলনায়তনে এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীন হিতৈষী সংঘের সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হাই, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা কমা-ার মকবুল হোসেন। সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি। সমাজ সংসারে আমাদের অস্তিত্ব, বেড়ে ওঠা, উন্নয়ন-অগ্রগতি এসবের মূলে রয়েছে তাদের অসামান্য অবদান। প্রবীণেরা যাতে জীবনের অবশিষ্ট সময় সুখ ও শান্তি এবং মর্যাদার সাথে অতিবাহিত করতে পারেন তার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সমাজের নৈতিক ও মানবিক কর্তব্য।

Need Ads