ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ দেশের মানুষের সেবা করার জন্যই শেখ হাসিনা বেঁচে আছেন : বিএইচ হারুন এমপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৯:১৬ অপরাহ্ণ

jhalakathi bh harun mpএইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন বলেছেন, গ্রেনেড হামলার পরেও শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এ দেশের মানুষের সেবা করার জন্য। তিনি আরো বলেন, হরতালের নামে যদি কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, যানবাহন ভাংচুর বা অগ্নিসংযোগ দেয়া হয় তা হলে কাউকে ছাড় দেয়া হবে না, তিনি আরো বলেন, এ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছে, আমার সংসদ সদস্য হয়ে প্রথম ওয়াদা করেছিলাম, আমুয়া নদীর ব্রীজ নির্মান করব সংসদে ১৮ বার প্রস্তাব করার পরে এ আমুয়া ব্রীজের কাজ শুরু হয়েছে। আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ্বাসী এ সরকারের অমলে সাড়া দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, আর এ উন্নয়ন বিএনপি সহ্য করতে না পেরে সরকারের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করছে। শনিবার বিকেল ৪টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলহ্জ্বা খান সাইফুল্লাহ পনীর, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক সিকদার, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মিল্লাদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এনামুল হক খান নকীব, জেলা যুবলীগের আহবায়ক মোঃ লিয়াকত আলি খান, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিল, মোঃ সিদ্দিক, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, এ্যাডভোকেট আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, মোঃ মাহমুদ হোসেন রিপন,শিশির দাস, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাধারন সম্পাদক জিয়া ইসলাম মিরবহর কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান উজির সিকদার প্রমূখ। সম্মেলন শেষে নতুন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। এস এম ফয়জুল আলম সিদ্দিকী (ফিরোজ)কে সভাপতি ও মোঃ মাইনুল হাসান রিয়াজ সিকদারকে সাধারন সম্পাদ, মোঃ কাওসার হোসেন জেনিব সিকদারকে সাংগঠনিক সম্পদক, মোঃ নাহিদ সিকদার কে সহ সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন প্রধান অতিথি ছিলেন। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, কেন্দ্রীয় যুবলীগেরসহ সম্পাদক মিল্লাত হোসেনসহ জেলা এবং উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads