ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগ থেকেও বহিষ্কার লতিফ সিদ্দিকী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ১:০৪ অপরাহ্ণ

Lotif Siddikiশ্যামলবাংলা ডেস্ক : মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পদ হারানোর পর এবার দলের সাধারণ সদস্যপদও হারালেন আব্দুল লতিফ সিদ্দিকী। ২৪ অক্টোবর শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের সভানেত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে। ওই বৈঠকেই আব্দুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে হজ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাবলীগ জামাত নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads