ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে বিষপানে কিশোরের আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ৮:০১ অপরাহ্ণ
আদমদীঘিতে বিষপানে কিশোরের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারনে শামীম হোসেন (১৭) নামের এক কিশোর বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। শামীম উপজেলার চাটখইর গ্রামের দবির উদ্দীনের ছেলে। এ ব্যাপারে গতকাল শনিবার আদমদীঘি থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে। পুলিশ জানান, গত শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে শামীম হোসেন নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি ও রাতে বগুড়া শঞীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

Shamol Bangla Ads

আদমদীঘিতে জামায়াত নেতা সহ ৪ জন গ্রেফতার

শুক্রবার রাতে আদমদীঘি থানা পুলিশ একটি এনজিআর মামলায় আদালতের ওয়ান্টেমূলে আব্দুর রহিম নামের এক জামায়াত নেতা সহ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, একটি এনজিআর মামলায় ওয়ারেন্টমূলে উপজেলার গোড়গ্রামের আব্দুল খালেকের ছেলে জামায়াত নেতা আব্দুর রহিম, মাদক সেবনের অভিযোগে একই গ্রামের সেরাজুল ইসলামের ছেলে আতাউর রহমান, রফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান ও ডহরপুর গ্রামের মনছের আলীর ছেলে মেহের আলীকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

আদমদীঘিতে উম্মুক্ত পরীক্ষা দেয়ার সময় অসুস্থ্য ছাত্রের মৃত্যু

শুক্রবার বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে মাকছুদুল হক নামের এক পরীক্ষাথি উম্মুক্ত ্র পরীক্ষা কেন্দ্রে বিএ বিএসএস শেষ বর্ষের পরীক্ষা দেয়ার সময় আকষ্মিক ভাবে অসুস্থ হয়ে বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মাকছুদুল হক বগুড়ার পূর্ব পালসা গ্রামের রেজাউল হকের ছেলে বলে জানা গেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক জানান, মাকছুদুল হক এবার উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে বিএ বিএসএস পরীক্ষাথী সে গত শুক্রবার বেলা সাড়ে ১০ টায় সমাজ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেয়ার সময় আকষ্মিক ভাবে মাকছুদুল হক অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩ টায় মারা যায়।

আদমদীঘিতে পকেট মারের তিন মাসের জেল

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুহুল আমিন গত শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রেন যাত্রীদের পকেট কেটে টাকা নেয়ার অপরাধে মিলন হোসেন (৪০) নামের এক পকেট মারের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। মিলন হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার সপ্তপুর গ্রামের গেদা সরদারের ছেলে। সান্তাহার জিআরপি থানা পুলিশ স্টেশান এলাকায় ট্রেন যাত্রীদের পকেট কেটে টাকা নেয়ার সময় তাকে গ্রেফতার করে।

Need Ads