ads

শুক্রবার , ২৪ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদেশি মদসহ ২ যুবক গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০১৪ ৬:০৫ অপরাহ্ণ

greftar 5স্টাফ রিপোর্টার : শেরপুর সদরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ২৪ অক্টোবর শুক্রবার সকালে পৌর শহরের নওহাটাস্থ উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার কাচারীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (১৮) ও আলাল উদ্দিনের ছেলে আবু রায়হান (১৯)।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানীর স্কোয়াড কমান্ডার (এএসপি) মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। ওইসময় ১৮ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করে র‌্যাব এবং মদ বিক্রির প্রায় ১২শ টাকা ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
ওই ঘটনায় শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads