এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পায়রা সমুদ্রবন্দরের উন্নয়নের মাধ্যমের শুধু দক্ষিন-পশ্চিমাঞ্চল নয় সমগ্র বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধানমন্ত্রী অনুন্নত দক্ষিণ-পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য কাজ করছেন। এজন্য দক্ষিণাঞ্চলের কানেকটিভিটি রোড কানেকশন উন্নত করা হচ্ছে। ২০১৯ সালের মধ্যে পায়রা সমুদ্র বন্দরকে পরিপূর্ন করা হবে। ২০২১ সালের পর বাংলাদেশ বিশ্বের কাছে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পাবে। বিশ্বের বড় বড় দেশ অর্থনৈতিক সঙ্কটের জন্য কর্মী ছাটাই করছে। কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দপ্তরে নতুন কর্মী নিয়োগ দেয়া হচ্ছে। এগুলো সবই হচ্ছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর চত্বরে প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে আলচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শিগ্রই দক্ষিণাঞ্চলে জাহাজ নির্মান ও ভাঙ্গার শিল্প স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শহাদাৎ বরন করার পর কোন সরকারই কুয়াকাটা উন্নয়নের জন্য কাজ করেনি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কুয়াকাটাকে পুনাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষনা দেয়া হয়। দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির দিশারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যখনই সরকার ক্ষমতায় আসে তখনই দেশের সার্বিক উন্নতী হয়।
বন্দরের প্রশাসনিক ভবন উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন পায়রা সমুদ্র বন্দরের চেয়াম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর-৫ আসনের এমপি জেবুননেছা আফরোজ, সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেছা প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে নৌ মন্ত্রী শাহজাহান খান বলেন, পায়রা সমুদ্র বন্দর স্থাপন হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষদের কাজের জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে হবে না। দেশের বড় বড় ব্যবসায়ীরা পায়রা বন্দর এলাকায় বানিজ্যিক কাজ করবে। খালেদা জিয়াকে উদ্দিশ্য করে বলেন, আন্দোলনের নামে শতো শতো গাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে, পুলিশ মেরে, মসজিদে আগুন দিয়ে, পবিত্র কোরআনো অগ্নিসংযোগ করে এবং শহীদ মিনার ভাংচুর করে দেশে সন্ত্রাস সৃষ্টি করে কোন লাভ হবে না। বাংলার মানুষ সন্ত্রাস পছন্দ করে না। নিজের ঘর সামলান, ছাত্রদল আপনাদের ঘরেই আগুন দিচ্ছে। সারা বিশ্ব সহায়তা করছে বাংলাদেশকে। সরকারকে স্বীকৃতি দিচ্ছে, পদক দিচ্ছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কমনওয়েলথ পার্লামেন্টারি আ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সাবের হোসেন চৌধুরী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশ নিয়ে রাজনিতি করার দিন শেষ হয়েগেছে। হযরত মুহম্মদ (সঃ) জেহাদ করেছেন; সন্ত্রাস করেননি। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না।




