ads

শুক্রবার , ২৪ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনোয়ারের তথ্য সংগ্রহশালার খবর কেউ রাখে না

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০১৪ ৬:১২ অপরাহ্ণ

anwoarজিয়াউর রহমান জিয়া,রাজিবপুর (কুড়িগ্রাম) : জামালপুরের দেওয়ানগঞ্জের সীমান্তঘেঁষা গ্রাম আকন্দপাড়ায় আনোয়ার হোসেন আকন্দ ব্যতিক্রমী এক সংগ্রহশালা গড়ে তুলেছেন। নিভৃত এ পল্লীতে যেখানে দৈনিক পত্রিকাই পাওয়া যায় না, সেখানে ৫০ বছরের পুরনো দৈনিক পত্রিকা, শত বছর আগের বইপত্র ইত্যাদি পাওয়া যায়। সেখানে পুরনো দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাটিং করে বই আকারে আলমারিতে সাজিয়ে রাখা হয়েছে। এ সংগ্রহশালাকে অনেকে সংবাদপত্রের জাদুঘরও বলে থাকে।

Shamol Bangla Ads

আনোয়ার হোসেনের সংরক্ষিত পত্রিকার উল্লেখযোগ্য কাটিং হলো ১৯৭২ সালের ৮ জানুয়ারি প্রকাশিত দৈনিক ইত্তেফাক যার শিরোনাম ‘পাক জঙ্গীশাহীর জিন্দাখানা থেকে মুক্তিলাভের পর বঙ্গবন্ধুর লন্ডন উপস্থিতি : তোরা সব জয়ধ্বনি কর,’ ‘ফোন ধরে বেগম মুজিব প্রথমে কোনো কথাই বলতে পারেননি,’ ১৯৭২ সালের ৯ জানুয়ারি প্রকাশিত দৈনিক পূর্বদেশের শিরোনাম ‘এই মুহূর্তে আমি দেশবাসীর কাছে ফিরে যেতে চাই : বঙ্গবন্ধু,’ ১৯৭২ সালের ৭ ফেব্রয়ারি প্রকাশিত দৈনিক পূর্বদেশ ‘বিশ্বের সর্ববৃহৎ জনসভা, অবিস্মরণীয় সংবর্ধনা,’ ‘মুজিব-ইন্দিরা দু’দফা বৈঠক,’ ১৯৭২ সালের ১০ এপ্রিল দৈনিক পূর্বদেশ ‘স্বাধীন বাংলায় আজ গণপরিষদের প্রথম অধিবেশন, বঙ্গবন্ধু পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত,’ ১৯৭১ সালের সাপ্তাহিক মেঘনা ‘টাঙ্গাইল জেলা মুক্তিবাহিনী’।
এ ছাড়া বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও ইতিহাসের মধ্যে রয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, স্যার সলিমুল্লাহ, শওকত আলী, তিতুমীর, এ পি জে আবদুল কালাম, জেনারেল জিয়াউর রহমান, জেনারেল মোশারফ হোসেন, মাও জে দং, লেনিন, স্টালিন, বাদশা খালেদ, মোহাম্মাদ ওমর, মার্গারেট থ্যাচার, জিমি কার্টার, টনি ব্লেয়ার, বিল ক্লিনটন, জর্জ বুশ, আনোয়ার সাদাত, নেহরু প্রমুখ। তাঁর আলমারিতে দেখা গেল শত বছর আগে লেখা প্রাণিজগৎ, বিজ্ঞান, বৃক্ষ, খেলাধুলা, চিকিৎসাশাস্ত্র নিয়ে অসংখ্য বই। রয়েছে নাটক, উপন্যাস, কাব্য, মহাকাব্য, ছোটগল্প, বড়গল্প ছাড়াও পুরনো পাঠ্যবই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads