ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রবিবার কলারোয়ায় আসছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৩, ২০১৪ ৩:৫৩ অপরাহ্ণ
রবিবার কলারোয়ায় আসছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী আগামি ২৬ অক্টোবর রবিবার কলারোয়া আসছেন। ওইদিন বিকেল ৪টায় তিনি কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামে অবস্থিত শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শন করবেন। এ উপলক্ষ্যে সেখানে ভগবত আলোচনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র ও সা.সম্পাদক সন্দীপ রায় জানান, ওই অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল¬াহ’র আমন্ত্রণে ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা পরিদর্শনে আসছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। সেখানে আরো উপস্থিত থাকবেন প্রথিতযশা সাংবাদিক আবেদ খান ও কলকাতার শীর্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকার চীফ সাব-এডিটর শ্রী অনমিত্র চক্রবর্তী। এছাড়াও আরো অনেক গুনিজন উপস্থিত থাকতে সম্মত হয়েছেন। ওইদিন অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- বেলা ১২টায় ভাগবত আলোচনা, বিকেল ৪টায় অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ এবং বিকেল সোয়া ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Shamol Bangla Ads

শিক্ষক পরিবারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে
কলারোয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল-সমাবেশ

কলারোয়ায় কলেজ শিক্ষক খলিলুর রহমানের পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার প্রতিবাদে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। কলারোয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশ থেকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিলটি বের হয়। মিছিলে শিক্ষক সমাজের পাশাপাশি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাবেশে বক্তারা ন্যক্কারজনক এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান। একই সাথে শিক্ষক খলিলুর রহমানের সদ্য প্রয়াত কনিষ্ঠপুত্র তামিম আজাদ (৬) এর আত্মার মাগফিরাত এবং সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী শাহানারা খাতুন ঝরনা (৩৮) ও বড় পুত্র তানভির আসাদ (১১) এর সুস্থতা কামনা করেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, ক.পা.ই সা.সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আখতারুজ্জামান ও সাংস্কৃতিক কর্মী নিখিল অধিকারী। সমাবেশে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামি ১নভেম্বর থেকে ৭নভেম্বর পর্যন্ত মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে গণস্বাক্ষর গ্রহণ করার কর্মসূচি ঘোষনা করা হয়। গণস্বাক্ষরিত কাগজপত্র আগামি ৯নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়া হবে। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা বাকশিসের সা. সম্পাদক অধ্যাপক আবুল খায়ের।

Shamol Bangla Ads

সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট প্রাইমারি শিক্ষক সমিতির স্মারকলিপি

সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদাণ করেছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। বুধবার বিকেলে সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক নাজমুল আহসানের নিকট তার দফতরে গিয়ে ওই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকুরীর পদমর্যাদা একই শ্রেনিতে রেখে প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদাণসহ সকল ন্যায় সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সাথে শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে মহিলা-পুরুষ সকলের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী নির্ধারণ, শহর এলাকায় আবাসনের ব্যবস্থা, রেশনিং, আজীবন চিকিৎসা বীমা, চিকিৎসা কার্ড চালু করা সহ ১১দফা দাবিতে এ স্মারকলিপি প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান কাকন, জেলা কমিটির সভাপতি আ.হান্নান বাবুল, সি.সহ.সভাপতি সিরাজুল ইসলাম হেলাল, সহ.সভাপতি মামুনুর রশীদ, সা.সম্পাদক আ.রব পলাশ, দপ্তর সম্পাদক মোস্তাফিজ হাসান, কোষাধ্যক্ষ সাইফুল্যাহ আল তারিক, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, সমবায় সম্পাদক অনুপ কুমার, শিক্ষক নেতা ইয়ারুল ইসলাম, আ.ওহাব মামুন প্রমুখ।

কলারোয়ায় বিএনপি নেতাসহ ১২ ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় বিএনপি নেতাসহ ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্র সাংবাদিকদের জানায়, মঙ্গলবার রাতে কলারোয়া থানার ওসি (তদন্ত) শেখ শফিকুর রহমান উপজেলার কাজীরহাট বাজার থেকে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সা.সম্পাদক দরবাসা গ্রামের ইউনুছ আলির ছেলে জহুরুল ইসলাম(৪৩)কে আটক করেন। আটককৃতকে সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায়(নং-১৪) আটক দেখানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, একইরাতে পৌরসদরের ঝিকরা গ্রামের অহিদুজ্জামানের পুত্র মনিরুল ইসলাম(৩৭)কে এবং উপজেলার লোহাকুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রাজুকে একটি ছিনতাই মামলায় আটক করেছে থানা পুলিশ। এছাড়া বুধবার সন্ধ্যায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৯জন কে আটক করেছে বলে থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান। এরিপোর্ট লেখার সময় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads