ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় রাতের আঁধারে হামলা : দোকান-বসতবাড়ি ভাংচুর, লুটপাট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৩, ২০১৪ ৮:২৭ অপরাহ্ণ
ডুমুরিয়ায় রাতের আঁধারে হামলা : দোকান-বসতবাড়ি ভাংচুর, লুটপাট

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় রাতের আঁধারে একদল দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৫টি দোকান-ঘর ও ৩টি বসতবাড়ি ভেঙ্গে চুরমার এবং ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে বলে জানা গেছে। এ ঘটনা ঘটে ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় উপজেলার নোয়াকাঠি বাজারে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলার প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নোয়াকাঠি বাজারে প্রবীন ব্যবসায়ী নেছার আলী গাজী প্রায় ৫০ বছর ধরে ওই বাজারে ব্যবসা করছেন। সেখানে তিনি ৩০ শতক সরকারি সম্পত্তি বন্দবস্ত নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ নিয়ে সাবেক চেয়ারম্যান কুদ্দুস আলী শেখ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা বাজার প্রসারিত ও রাস্তার কথা বলে ওই জায়গা থেকে উচ্ছেদের পায়তারা করেন। বিষয়টি নিয়ে কুদ্দুস ও তার লোকেরা কয়েক-দফা হুমকি, ভাংচুরও করেছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় কুদ্দুসসহ ২০/২৫ জন নেছারের বাড়িতে ঢুকে সবাইকে ডেকে তুলে গাছের সাথে বেঁধে রেখে ভাংচুর ও লুটপাট শুরু করে। তখন তারা পাঁচটি দোকান ঘর ও তিনটি বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়। প্রায় একঘন্টা ধরে তান্ডাব চালিয়ে দুর্বৃত্তরা ব্যাপক ক্ষয়-ক্ষতি করে ও তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ব্যাপারে নেছারের মেঝ-জামাই জসিম উদ্দিন সরদার জানান, আমি ফজরের নামাজ পড়তে এসে খবর পাই এবং এসে তাদের বঁাঁধন খুলে মুক্ত করি। অসহায় নেছার আলী জানান, এ বাজার আমি ৫০ বছর ধরে ব্যবসা করছি। এখানে আমরা তিন শরিক বসবাস করি এবং আমাদের ৫টি দোকান ঘর করে ব্যবসা করছি। এ নিয়ে কুদ্দুস চেয়ারম্যান হিংসা করে আমাদের উচ্ছেদের পায়তারা চালায়। এখন আমি একেবারে শেষ হয়ে গিছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান জানান, রাতের আঁধারে এভাবে ভাংচুর করা খুবই অন্যায় কাজ। এর বিচার ও শাস্তি হওয়া উচিৎ। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলার প্রস্তুতি চলছে।

ডুমুুরিয়ায় জাতীয় স্যানিটেশন ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় র‌্যালী ও নানবিধ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে পৃথকভাবে কর্মসুচি দু’টি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ও শিরিনা দৌলত। এ সময় বক্তব্যদেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলামম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, অন্ত্যজ সংগঠনের পরিচালক অচিন্ত্য সাহা, প্লীড সংস্থার পরিচালক মোঃ আব্দুল্লাহ হোসেন, নেট টু রাইটস’র কর্মকর্তা রফিকুল ইসলাম, প্লীডের কর্মকর্তা অ্যাডঃ মামুনুর রশিদ, ভুমিজের সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী, প্লীডের উপজেলা পরিচালক বিজয় কৃষ্ণ মন্ডল ও ভুমিজের রমেশ দাস প্রমুখ। অনুষ্ঠান দু’টি পৃৃথকভাবে ব্র্যাক ওয়াশ, প্লীড সংস্থা ও ভুমিজ সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়।

ডুমুরিয়ায় ছাত্রলীগ নেতার মায়ের ইন্তেকাল

ডুমুরিয়ায় ছাত্রলীগ নেতা শেখ জাহাবুর রহমানের মা রিজিয়া বেগম (৫৫) ইন্তেকাল করেন (ইন্না ইলাহি…..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগ ক্যান্সারে ভুগছিলেন। প্রায় দুই বছর চিকিৎসা শেষে গতকাল তিনি গত বুধবার বেলা ১২টা ৫৫মিনিটে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে ভাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আন্তীয়-স্বজন রেখে গেছেন। তিনি খর্নিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য মোল্যা আবুল কাশেম’র বড় বোন এবং ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জাহাবুর রহমানের মাতা। পরে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ইউপি চেয়ারম্যান শেখ দিদার হোসেন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, শেখ হেফজুর রহমান, আবুল হোসেন সরদার, শেখ হাইদার আলী, রায়হান খান, আসশাব শেখ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বাওয়ালী, ইউপি সদস্য হজরত আলী শেখ, আঃ হালিম সরদার, সোহাগ মোড়ল, রেজাউল ইসলাম ও রেজওয়ান হোসেন শেখ প্রমুখ।

Need Ads