ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আরও দুই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৩, ২০১৪ ২:০৭ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আরও দুই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে-ধানশাইল ও মালিঝিকান্দা। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ গতকাল বুধবার রাতে এক জরুরী সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস,এম,এ ওয়াজে নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সালেহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হাকিম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল আলম, সাবেক উজেলা চেয়ারম্যান মোঃ জমশেদ আলী, জয়নাল আবেদীন খান, আলহাজ্ব মোঃ আব্দুল হাই প্রমুখ। উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে এর আগে দু’দফায় ৪টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা ও ঐ ৪ ইউনিয়নের ৩৬টি ওয়ার্ড কমিটির কাউন্সিলের কাজ সম্পন্ন করা হয়। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পূর্বে ওইসব ইউনিয়নে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

ঝিনাইগাতীতে সাংবাদিক মাতার চেহলাম অনুষ্ঠিত

Shamol Bangla Ads

নিউনেশনের শেরপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের মাতা মরহুমা সুফিয়া বেগমের চেহলাম গত বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা দুপুরিয়া গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। সুফিয়া বেগম গত ১৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফেতা কামনা করে কোরআন খানী দোওয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। এতে প্রেসক্লাবের সভাপতি এসএম আমিরুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক, রাজু আহম্মেদ মহির, বিভিন্ন রাজনৈতিক দলেরর নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads