রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গাড়ী তল্লাশি কালে ২০ বোতল ফেন্সিডিল সহ দু’জন কে আটক করেছে পুলিশ। ২১ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার লখিনের মোড়ে এস.আই মিজানের নেতৃত্বে একটি সিএনজি তল্লাশি করে। তল্লাশিকালে সিএনজিতে থাকা যাত্রী রফিকুল ইসলাম (২৮) এর একটি স্কুল ব্যাগ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় তার সহযোগি রায়হান নবিউল্লাহ ওরফে শাকিল (২৬ কেও আটক করা হয়। আটক রফিকুল নওগাঁর কোমাইগাড়ী এলাকার নজরুলের ছেলে এবং রায়হান সদরের বাঙ্গাবারিয়া এলাকার সিদ্দিকুরের ছেলে। গতকাল বুধবার আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে থানাপুলিশ জানায়।

রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
“সবাই মিলে ঐক্য করি,সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার নওগাঁর রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১০টায় রাণীনগর প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র রাণীনগর উপজেলা শাখার সভাপতি বখতিয়ার হোসেন ডায়মন্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান অধ্যক্ষ হারুনূর রশিদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খর হোসেন পথিক, অত্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওহেদুল ইসলাম মিলন, নিসচা’র রাণীনগর শাখা’র সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, স্থানীয় আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান পিন্টু ও নিসচা’র সহ-সভাপতি এ বাশার চঞ্চল প্রমূখ।




