মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সীমান্তে হত্যা, নারী-শিশু পাচার এবং মাদক ও চোরাচালান রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিয়ময় সভা করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মিরপুর সেক্টর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন বিজিবি’র মিরপুর সেক্টর কমান্ডার কর্ণেল জাভেদ সুলতান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মত বিনিময় অংশ গ্রহন করেন। এসময় বক্তারা সীমান্তে নারী ও শিশু পাচারসহ মাদক চোরাচালান বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মেহেরপুরে আটক কবুতর চোরকে গনধোলায় শেষে পুলিশে সোর্পদ
মেহেরপুরে কবুতর চুরির অপরাধে এক চোরকে আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে।
জানা যায়, ঘটনার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের আনোয়ার আলীর বাড়িতে কবুতর চুরি করতে ঢোকে পার্শবর্তী রাজাপুর গ্রামের সিরাজ (৪৫)। ওই সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে আটক করে গনধোরায় দেয়। পরে তাকে পুলিশে দেয়া হয়। মেহেরপুর সদর থানা পুলিশ জানায়, তার চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মেহেরপুরে কৃষিঋণ কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা কৃষিঋণ কমিটির এক সভা জেলা প্রশাসনের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগে উপ-পরিচালক চৈতন্য কুমার দাস, জেলা কৃষিঋণ কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শশাংক কুমার মন্ডল, বিআরডিবি’র পি.ও আনিছুর রহমান, মেহেরপুর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তফা কামাল, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রমজান আলী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এজেএম আজমল হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।
মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা রিপোর্টাস ইউনিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এক সাধারণ সভার আয়োজন করা হয়। সাংবাদিক মুন্সি ওমর ফারুক প্রিন্স’র সভপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক আতিকুর রহমান টিটু, আল আমিন হোসেন, ওয়াজেদুল হক জেদু, কামারুজ্জামান খান, ফজলুল হক মন্টু, মহাসিন আলী, মাজেদুল হক মানিক, মেহের আমজাদ, মাহাবুবুল হক পোলেন, রামিজ আহসান, ইয়াদুল মোমিন, রাজিবুল হক সুমন, জিএফ মামুন লাকি, আসিফ ইকবাল, শেখ শফি, আখতারুজ্জামান, ডিএম মুকিদ, আবু সুফিয়ান, এজে খোকন, মুহাম্মদ মহসীন প্রমুখ।
গাংনীতে ভ্যান-আলগামন মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আহত
মেহেরপুরের গাংনী উপজেলা শহরে ভ্যান-আলগামন মুখোমুখি সংঘর্ষে আখের আলী (৪২) নামের এক ভ্যান চালক আহত হয়েছেন। সে উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত ছাদের আলীর পুত্র।
সোমবার রাত ১১ টার দিকে ভ্যান চালক আখের আলী ভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় গাংনী পশু হাসপাতালের নিকট পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি আলগামন সামনা-সামনি ধাক্কা দেয়। ধাক্কা লেগে আখের আলী রাস্তায় ছিটকে পড়ে মারাত্বক আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ ্যকমপ্লেক্সে ভর্তি করেন।




