ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়া পুলিশের বিশেষ অভিযান : অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ১২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ৭:৫০ অপরাহ্ণ

Bogra Picএস. গুলবাগী, বগুড়া : বগুড়া পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২৪ ঘন্টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাহজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১২জন আসামীকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে আটক করা হয়েছে ১৪৫টি ভারতীয় শাড়ী ,৫০বোতল ফেন্সিডিল, ৪ লিটার তরল (লুজ) ফেনসডিল, ৭৭ বোতল হরলিক্স ৩৮পিচ ইয়াবা, ৯ গ্রাম হেরোইন, ৯৫০ গ্রাম গাঁজা ,২টি রামদা । এসময় উদ্ধার করা হয়ে ২টি চোরাই মোটর সাইকেল।

Shamol Bangla Ads

বুধবার বিকেলে জেলা পুলিশ দপ্তরে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম আনুষ্ঠানিক ভাবে জানান ,গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ঘটনায় ১২০জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার রাতে বগুড়া শাজাহানপুর থানা পুলিশ ও ৪র্থ আমর্ড পুলিশ ব্যটালিয়ন এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পটকা , শাড়ী, কসমেটিক ,বিভিন্ন খাদ্য পণ্য সহ ৪ পাচারকারীকে গ্রেফতার করে। রাতে নয় মাইল নামক স্থানে পাচারকারীরা মহাসড়ক দিয়ে পণ্যগুলি ঢাকা নেয়ার পথে একটি কোচ অভিযান চালিয়ে তাদের ৪জনকে ভারতীয় পন্য সহ আটক করা হয় । অপর দিকে পৃথক এক ঘটনায় শাহজাহনপুর পুলিশ গ্রেপ্তারকৃত নায়েব আলী নামের একজন রিমান্ডের আসামীর কাছ থেকে উদ্ধার করেছে ২রাউন্ড গুলি ভর্তি ইটালীতে তৈরী অত্যাধুনিক ৭দশমিক ৬৫বোরের একটি পিস্তল ।এছাড়াও একই সময়ে ডিবি পুলিশ শহর এবং জেলার বিভিন্ন স্থান থেকে আরো ৮জনকে আটক করে । এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি পালচার-১৫০ ও১টি ডিসকভার-১০০সিসির চোরাই মোটর সাইকেল । সদর পুলিশ উদ্ধার করেছে ৫০বোতল ফেন্সিডিল এবং ২টি রামদাসহ বিভিন্ন ধরনের দেশী তৈরী অস্ত্রপাতি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads