ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ১১ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

Muhit 2শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের বেসরকারি খাতের কোম্পানি গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি হওয়ায় গ্রামীণ ফোনকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি হওয়া উপলক্ষ্যে ২১ অক্টোবর মঙ্গলবার তার মন্ত্রণালয়ে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে তিনি গ্রামীণ ফোনকে ওই অভিনন্দন জানান। এ সময় অর্থমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে বর্তমানে প্রায় ১১ কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করছে। ভবিষ্যতে এই খাত আরও সামনের দিকে এগিয়ে যাবে। গ্রাহকসেবায় গ্রামীণ ফোনের ৫ কোটিতে পৌঁছানোয় আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।
গ্রামীণ ফোনের কর্পোরেট ডিভিশনের অ্যাডভাইজার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গ্রামীণ ফোন বর্তমানে গ্রাহক সেবার শীর্ষে রয়েছে। দেশের ৫ কোটি মানুষ গ্রামীণ ফোনের মাধ্যমে বিভিন্ন সেবা নিচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ইন্টারনেট সেবায়ও গ্রামীণ ফোন আরও এগিয়ে ৫ কোটিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads