গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘স্যানিটেশনের অভ্যাস করি, স্বাস্থ্য সবল বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ সিটির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব আলম খাসনবীশ, ব্র্যাক ওয়াশ কর্মসূচী টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. গোলাম ফারুক প্রমখ।
আলোচনায় অংশ নেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাছুদ করিম, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সিনিয়ন উপজেলা ম্যানেজার (গোপালপুর অঞ্চল) রওশন আরা, কর্মসূচী সংগঠক মাছুদ করিম প্রমুখ।




