ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাংনীতে চাঁদার দাবিতে কৃষকের বাড়িতে চিরকুট ও কাফনের কাপড় প্রেরণ : এলাকায় আতংক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ৬:৪৯ অপরাহ্ণ
গাংনীতে চাঁদার দাবিতে কৃষকের বাড়িতে চিরকুট ও কাফনের কাপড় প্রেরণ : এলাকায় আতংক

মেহের আমজাদ ,মেহেরপুর : মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে চাঁদার দাবীতে এক কৃষকের বাড়িতে চিরকুট ও কাফনের কাপড় পাঠিয়েছে দূর্বৃত্তরা।

Shamol Bangla Ads

২২ অক্টোবর বুধবার সকালে হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ার কৃষক জাহাঙ্গীর আলমের বাড়ির দরজা থেকে চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে গাংনী থানা পুলিশ। গৃহকর্তা জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা খুলতেই দেখি দু’হাত লম্বা এক টুকরো সাদা কাপড় পড়ে আছে। কাপড়টি হাতে নেড়ে তার ভিতর থেকে একটি চিরকুট দেখি । তাতে আমার কাছে চাঁদা চেয়ে হুককির কথা লেখা আছে । সকালেই পুলিশকে খবর দিই । খবর পেয়ে থানা পুলিশ কাফন ও চিরকুট উদ্ধার করে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কাফনের কাপড় উদ্ধারের পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

Shamol Bangla Ads

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন
“সবাই মিলে ঐক্য করি, সড়ক দূর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখা। আজ বুধবার বেলা ১১টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই-এর মেহেরপুর জেলা শাখা’র আহবায়ক ডা.এম এ বাশার , অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন,সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ , অরনি’র সভাপতি নিশান সাবের ,উদীচী’র সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম , সুজন’র সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু ,মৃত্তিকা’র সভাপতি মানিক হোসেন ,সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু , সাংবাদিক তুহিন আরন্য,আতিকুর রহমান টিটু ,ফারুক হোসেন সহ জেলার সকল শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। এসময় বক্তারা বলেন, রাস্তায় গাড়ী চলাচলে নির্দিষ্ট সময় বেধে দেওয়া হলেও চালকেরা তা না মেনে বেপরোয়া ভাবে গাড়ী চালায় এতে দূর্ঘটানার শিকার হয় সাধারন মানুষ। রাস্তায় ফিটনেস বিহীন গাড়ী, অদক্ষ চালক সহ রাস্তায় বেপরোয়া গাড়ী চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি আহব্বান জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads