হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবারের বেলা ২ টায় নীলফামারীর জনসভায় যোগদানের লক্ষ্যে হাতীবান্ধায় ২২ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১ টায় বি এন পির মিছিল করে। এতে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ,উপজেলা সেচ্ছাসেবক দলের সেক্রেটারী আঃ সালাম রোকন ,মুক্তিযোদ্ধা দলের নূরল ইসলাম , যুবদলের ইউনুস আলী লাভলু , ছাত্রদলের উপজেলা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি ,ছাত্রদলের কলেজ শাখার নেতা আঃ রাজ্জাক ।




