ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ৬:৫৪ অপরাহ্ণ
কালীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক ওয়াশ কর্মসূচী ও হ্যাবিটেট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান শর্মীলি দাস মিলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান। ব্র্যাক ওয়াশের নিয়ামত উল্লাহর পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক সুলতানা রেহেনা, গাজীপুর প্রতিনিধি প্রণব কুমার রায়, উপজেলা ব্যবস্থাপক মো. আজাদুর রহমান, হ্যাবিটেট কালীগঞ্জ রিসোর্স সেন্টারের সমন্ব^য়কারী লুৎফুর রহমান, সহকারী সেলিনা আক্তার লিজাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Need Ads