ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ৮:২৮ অপরাহ্ণ

Hasina_0শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কোন অপপ্রচার জনগণের নির্বাচিত এই গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বাংলাদেশের দু’জন প্রার্থী দু’টি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত হওয়া সেটাই প্রমাণ করেছে। ২২ অক্টোবর বুধবার জাতীয় সংসদে ড. শিরীণ শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে নিয়ে কিছু কিছু মহল দেশ এবং বিদেশে বিরূপ সমালোচনায় মুখর। তারা যখন সমালোচনা করছে তখন, কমনওলেথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিটিএ) ৫৩টি দেশের ১৭০টি জাতীয় ও প্রাদেশিক আইনসভা এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়েনের (আইপিইউ) ১৪৬টি স্বাধীন ও সার্বভেীম রাষ্ট্রের পার্লামেন্টগুলো বাংলাদেশের দু’জন প্রার্থীকে আন্তর্জাতিক এ দুটি সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত করেছেন।
শেখ হাসিনা তার বক্তব্যে বর্তমান সরকারের কার্যক্রমের সাফল্যের চিত্র তুলে ধরেন। একই সঙ্গে বিগত সরকারের সমালোচনাও করেন। বহু ত্যাগ তিতিক্ষা ও রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে পওয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীণ শারমিন চৌধুরী সিটিএর চেয়ারপার্সন এবং সাবের হোসেন চৌধুরী আপিইউএর সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads