ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ
হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার ডাংরী গ্রামের মোঃ সবুজ মিয়ার শারীরিক প্রতিবন্ধি শিশুকন্যা মরিয়ম আক্তার (০৭) অন্যদের সাথে পুকুরে গোসল করার সময় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খুঁজাখুজির পর মরিয়মের ভাসমান মৃত দেহ উদ্ধার করেন। অন্যদিকে একই দিন সকালে উপজেলার গলাচিপা-টুঠারজঙ্গল গ্রামের মোঃ মানিক মিয়ার শিশুপুত্র জিহাদ মিয়া (৩) সহপাঠিদের সাথে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। স্থানীয়রা সজ্ঞাহীন অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পৃথক দু-ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads