ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৫:৫৭ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অটোরিক্সার ধাক্কায় মফিজল হক (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছে। রবিবার শহরের তাতিহাটি মহল্লার শ্রীবরদী-ভায়াডাঙা সড়কে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার শ্রীবরদী পৌর শহরের আম কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত মফিজল হক ঘটনাস্থলের পার্শ্ববর্তী জালকাটা গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানায় , শ্রীবরদীর নয়াপাড়া মহল্লার শহিজলের ছেলে নবী হোসেন (১৪) অটো রিক্সা নিয়ে শ্রীবরদী যাবার পথে পথচারী মফিজল হককে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধা মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে রেফার করেন। এখানেও তার অবস্থার অবনতি হয়। পরে তাকে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads