স্টাফ রিপোর্টার : ২০ অক্টোবর সোমবার রাতে শেরপুর জেলা সদরের শেখহাটিস্থ ঐতিহ্যবাহী ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেরপুর ইদ্রিস এন্ড কোং (প্রা:) লিঃ এর উদ্যোগে আয়োজিত ওই ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন ঢাকার কুতুববাগ দরবার শরিফের পীর সাহেব আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল জামানার হাদী আলহাজ্ব হযরত সৈয়দ জাকির শাহ নকসবন্দী মোজাদ্দী (মাঃ জিঃ) কুতুববাগী ক্বেবলাজান হুজুর।
ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর সম্মেলন কক্ষে বিশিষ্ট শিল্পপতি ইদ্রিসিয়িা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আলহাজ্ব মো: ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওযাজ নছিহত করেন দেশের খ্যাতনামা বক্তা পীরজাদা হাবিবুর রহমান যুক্তিবাদী।
মাহফিলে হাজার হাজার ভক্ত জাকেরান ও আশেকান অংশ গ্রহণ করেন।




