ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের পল্লীতে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ : আহত ১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৮:১৬ অপরাহ্ণ

Songhorshoস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ২১ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত রফিক, বিল্লাল ও ইলিয়াসকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার ফটিয়ামারী গ্রামের রফিকের সাথে তার চাচাতো ভাই আজিজুল হক তনুর ওয়ারিশী জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। রফিকের ভোগদখলকৃত জমি ওয়ারিশী সম্পত্তি হিসেবে দাবি করে আসছিলেন আজিজুল। এরই জের ধরে সোমবার দুপুরে আজিজুল হকের নেতৃত্বে একদল জনতা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে রফিকের ভোগদখলকৃত জমি দখল করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয়পক্ষের সংঘর্ষে রফিক, তাঁর স্ত্রী শান্তি ও ছেলে বিল্লাল, ছোট ভাই ইলিয়াস ও তাঁর স্ত্রী রেজিয়া, বোন রূপালী এবং মোশারফ নামে আরও একজনসহ ১০ জন আহত হন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত কোন পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads