ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবির হল থেকে দুই শিবির কর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ১:০৩ অপরাহ্ণ
রাবির হল থেকে দুই শিবির কর্মী আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মডেল টেস্ট নেয়ার সময় দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। ২০ অক্টোবর সোমবার রাত ১০টার দিকে ওই দুই শিবির কর্মীকে আটক করে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত শিবির কর্মীরা হলেন লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নবাব আব্দুল লতিফ হলের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহ মখদুম হলের শিবির কর্মী হাবিুবর রহমান।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, সোমবার রাত ৯টার দিকে শাহ মখদুম হলের গেমস কক্ষে অবস্থান করা রাবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে মডেল টেস্ট নিতে শুরু করে ইমদাদ ও হাবিব নামের ওই দুই শিবির কর্মী। ওই মডেল টেস্টের প্রশ্নপত্রে শিবিরের নাম উল্লেখ থাকায় হলের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে রাজশাহী মহানগর (পূর্ব জোন) পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের নের্তৃত্বে পাঁচ ভ্যান পুলিশ এসে তাদের দুইজনকে রাত ১০টার দিকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় হলে সাধারণ শিক্ষার্থী ও ভর্তিচ্ছুদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হলে শিবিরের লিফলেট বিতরন করার সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। তারা এখন মতিহার থানা পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

Need Ads