ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজীবপুরে স্ত্রীর গোপনাঙ্গে মরিচের গুড়া দিয়ে নির্যাতন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৫:৩৮ অপরাহ্ণ

nari nirjaজিয়াউর রহমান জিয়া, রাজিবপুর (কুড়িগ্রাম) : মাইদুল ইসলাম (২৬) নামের যৌতুক লোভী এক পাষন্ড স্বামী নিজের স্ত্রীর গোপনাঙ্গে মরিচের গুড়া দিয়ে নির্যাতনের ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দিয়েছেন। ঘটনার পর পর নির্যাতিত গৃহবধুর আর্তচিৎকারে গ্রামের প্রতিবেশিরা এগিয়ে আসে।

Shamol Bangla Ads

সোমবার গৃহবধুকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। এখানের তার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করে। রবিবার দিবাগত ওই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে গৃহবধুর শ্বশুর বাড়ি রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামে।
নির্যাতিত সরজিনা খাতুন (২২) সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গভীর রাতে সহবাসের পর আমার স্বামী ওই স্থানে কৌশলে মরিচের গুড়া ঢুকিয়ে দেয়। এ যন্ত্রণায় আমি ছটফট ও চিৎকার করলেও আমাকে ঘর থেকে বের হতে দেয়নি। বন্ধ ঘরের দরজা খুলে না দেয়ায় প্রতিবেশিরাও ঘরে ঢুকতে পারে নি। আমার শ্বশুর শ্বাশুড়িও এগিয়ে আসেনি উল্টা প্রতিবেশির ধমক দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে। ভোরের আলোতে গ্রামের মানুষ জড়ো হলে আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে গ্রামবাসিরা আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমার মা বাবাকে খবর দেয়।
বালিয়ামারী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও আব্দুল আজিজ জানান, আমরা রাতে চিৎকারের খবর পাই। কিন্তু রাতে আমাদের ঘরে ঢুকতে দেয়নি তারা। সকালে গ্রামের মানুষ জড়ো হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। পরে জানতে পারি মরিচের গুড়া দেয়ার অমানুষিক নির্যাতনের।
গ্রামবাসি আরো জানান, বিয়ের পর থেকে মেযেটির ওপর নির্যাতন শুরু হয়। প্রায় রাতেই মেয়েটির আর্তচিৎকার ও কান্নাকাটির শব্দ পাওয়া যায়। একই উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের নির্যাতিত মেয়েটির দরিদ্র পিতা আব্দুল মতি অভিযোগ করে বলেন, ৫০ হাজার ট্যাহা যৌতুক দিবার পাই না দেইখ্যা মাইয়া আমার পুরা ১ বছর আমার বাইত্তে ছিল। গেল ঈদের মেয়ের জামাইকে ডেকে ১০ হাজার টাকা দেই। বাকী ৪০ হাজার টাকার জন্য ৩ মাসের সময় নেই। সময় শ্যাষ হবার আগেই তারা আমার মাইয়াক মাইরধোর করল। মাইয়াক মাইরা ফালাইবার ধরছিল। তিনি জানান, বিয়ের সময় এক জোড়া গরু দেয়া হয়েছে। এছাড়াও মাঝে মাঝে এক’ দুই হাজার টাকা করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ৫ বছর আগে উপজেলার বালিয়ামারী গ্রামের হাফেজ উদ্দিনের পুত্র মাইদুল ইসলামের সঙ্গে একই উপজেলার আব্দুল মতির কন্যা সরজিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকেই যৌতুকের জন্য কারনে অকারনে মেয়েটির ওপর নির্যাতন শুরু করে। মেয়েটি বাড়িতে দর্জির কাজ করে যা আয় করত সব টাকা সে নেশায় খরচ করত। এনিয়ে গ্রাম্যভাবে ছেলের বিরুদ্ধে একাধিকবার শালিসী বৈঠকও হয়েছে কিন্তু নির্যাতন বন্ধকরা যায়নি। এলাকায় অভিযোগ আছে ছেলেটি গাঁজাখোর। পাষন্ড স্বামী মাইদুল ইসলাম তার মোবাইল ফোনে বলেন, আমি তাকে কিছুই করি নাই। ও ডংডাং (তালবাহানা) শুরু করছে। কি জন্য যে করে ওই ভালো বলতে পারবে। কিছু না করলে হাসপাতালে যাবে কেন? প্রতিবাসিরাই কেন বলবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা তারা বলতে পারবে।
রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মইনুল হাসান চিশতী জানান, মরিচের গুড়া দেয়ার কারনে মেয়েটির গোপন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads