মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর ও আনন্দবাস গ্রামে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল একই রাতে ৯টি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার দিনগত রাতে একদল সশস্ত্র ডাকাত ওই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত রাত দুইটার দিকে তারানগর গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকেদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এরপর কালো মুখোশধারী ডাকাতেরা একে একে ওই গ্রামের আফাজুল ইসলাম, উসমান হোসেন, শহিদুল ইসলাম, কলিম উদ্দিন, মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, মহসিন আলী ও পাশ্ববর্তী আনন্দবাস গ্রামের আনারুল ইসলামের বাড়িতে হানা দিয়ে ডাকাতি করে। নয় বাড়ি থেকে ডাকাতদল প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে বলে ভুক্তভোগী পরিবারের কয়েকজন জানিয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ডাকাতদলের সদস্যদের ধরতে কাজ শুরু করেছে।
অধ্যক্ষের অসৎ উদ্দেশ্যের বলি মেহেরপুরের কুতুবপুর স্কুল এন্ড কলেজ
ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ সকল উন্নয়ন কর্মকান্ড

প্রধান শিক্ষকের দূর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণে মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইচ্ছা হলে তিনি স্কুলে যান, না হলে যান না। ফলে তাঁর দায়িত্ব ও কর্তব্যহীনতাকে পুঁজি করে সহকারী শিক্ষকরাও ঠিকমত স্কুলে যাচ্ছেন না এবং ক্লাসও নিচ্ছেন না। এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত সহ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এমন অভিযোগ করেছেন অভিভাবক, এলাকাবাসী এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খায়রুল ইসলাম জানান, সুন্নত আলী কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। স্কুলটি কলেজ পর্যায়ে উন্নীত হলে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকে তিনি আর্থিক দূর্নীতির সাথে জড়িয়ে পড়েন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সাতজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এদের পাঁচজনের কাছ থেকে উন্নয়নের নামে দশ লাখ ৯০ হাজার টাকা অনুদান নেন। প্রার্থীদের কাছ থেকে দেড়’শ টাকার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে টাকা গ্রহণ করেন তিনি। বর্তমান নির্বাহী কমিটি ওই টাকার হিসাব চাইলে তিনি সাদা কাগজে ৭ লাখ ৫৯ হাজার ৭শ’ টাকার লিখিত হিসাব দেন। যার মধ্যে উল্লে¬খ করা হয়েছে- মাধ্যমিক শিক্ষা অফিসারকে ২০ হাজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ৪১ হাজার, জেলা শিক্ষা অফিসকে ৮০ হাজার, ডিজির প্রতিনিধিকে ৬৫ হাজার, স্থানীয় বহিরাগতদের ৯৫ হাজার, সচিবালয়ে ৫৫ হাজার, গাংনী উপজেলা চেয়ারম্যানকে ৩০ হাজার, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনকে ১০ হাজার, ইয়ারুলকে ২০ হাজার, যশোর শিক্ষা বোর্ডের আইএসকে ৩১ হাজার, ইউএনও অফিস ও শিক্ষক সমিতিকে ৩০ হাজার, স্থানীয় ফজলুকে ৪০ হাজার, সমশের মোল্ল¬াকে ৪০ হাজার, শরীফ মেম্বরকে ৪০ হাজার, কাবুল হোসেনকে (বর্তমান ইউপি চেয়ারম্যান) ১০ হাজার, ঢাকা ডিজিতে ৩০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়াও ঢাকা ও শিক্ষা বোর্ডে যাতায়াত, ফাইল তৈরি, ফটোকপি, মোবাইল ফোন খরচ, টিসি বই তৈরি করাসহ শহীদ মিনার রং করণে ১০ হাজার এবং বেঞ্চ মেরামতে ১১ হাজার টাকা খরচ করেছেন। বাঁকি টাকার হিসাব দিতে না পেরে তিনি ক্ষমা চান। খাইরুল ইসলাম আরও জানান, দূর্নীতি করতে তিনি রেজুলেশন বইয়ের পাতা কাটা ছেঁড়া করেছেন, নতুন পাতা সংযোজন করেছেন এবং লাইনের মাঝে নতুন করে লেখা সংযোজন করেছেন, যা সম্পূর্ণরুপে অবৈধ। বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করেছেন। দূরত্ব সনদ নিজে তৈরি করে তাতে উপজেলা নির্বাহী অফিসারের জাল স্বাক্ষর করেছেন। স্কুলের বাৎসরিক আয়-ব্যয়ের কোন হিসাব তিনি রাখেন না। নেই কোন টাকার রশিদ, নেই ক্যাশ বুক, নেই খরচের কোন ভাউচার। মিটিং-এ এসব হিসাব চাইলে তিনি বলেন- মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি নিয়েছেন, তাই এত আইন মেনে চলতে পারবেন না তিনি। আর্থিক হিসাবসহ তার দায়িত্বহীনতার কারণে বেশ কয়েকবার শো’কজ করা হলে তিনি তার জবাবও দেননি।
কমিটির সাবেক অভিভাবক সদস্য কাবুল হোসেন জানান, প্রধান শিক্ষক স্কুলের উন্নয়নের নামে লাখ লাখ টাকা নিলেও উন্নয়নের জন্য এক টাকাও খরচ করেননি তিনি। এছাড়াও ফরম ফিলাপ, পরীক্ষা, প্রসংশা পত্র ও ট্রান্সক্রিপ্ট প্রদানসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। এ টাকা শিক্ষকরা ভাগ বাটোয়ারা করে নেন।
কলেজ পর্যায়ের শিক্ষক রেজাউর রহমান জানান, বর্তমান নির্বাহী কমিটির বলিষ্ঠ ভূমিকায় বিগত ৪৭ বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় এ বছর সবচেয়ে ভাল ফলাফল অর্জন করেছে। ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য মেধা বৃত্তিও চালুসহ বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে উন্নীত করা হয়েছে। এর আগে বিদ্যালয়টি একেবারেই অবহেলিত ছিল। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুন্নত আলী কলেজ প্রতিষ্ঠার কাজে সম্পূর্ণরুপে অসহযোগিতা করে আসছেন এবং বর্তমান কমিটিকে বাতিলের নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।
অভিযোগের সত্যতা যাচাই করতে সুন্নত আলীর কাছে গেলে তিনি জানান, রেজুলেশন খাতা তার বাড়িতে আছে। পরে এ প্রতিনিধিকে রেজুলেশন খাতা দেখান তিনি। তাতে দেখা যায় প্রায় প্রত্যেকটি রেজুলেশনে কাটাকাটি রয়েছে, পাতা ছেঁড়া রয়েছে, পাতা ছিঁড়ে নতুন পাতা সংযোজন করা হয়েছে। তবে তিনি জানান, স্কুলের স্বার্থেই রেজুলেশন বইয়ে কাটাছেঁড়া করা হয়েছে এবং খাতার পাতা ছিঁড়ে নতুন পাতা সংযোজন করা হয়েছে। শিক্ষক নিয়োগের সময় অনুদান হিসেবে যে টাকা নেয়া হয়েছে তা স্কুল পরিচালনা কমিটির তৎকালীন সভাপতিসহ সদস্যদের ভাগ বাটোয়ারা করে দেয়া হয়েছে বলেও তিনি জানান। বিভিন্ন সমস্যার কারণে তিনি নিয়মিত স্কুলে যাচ্ছেন না বলেও জানান।
তিনি আরও জানান, বর্তমান সভাপতি প্রায়ই মিটিং-এ তাকে গালাগালি করেন এবং হামকি-ধুমকি দেখান। তাই তিনি সভাপতির বিরোধীতা করে যাচ্ছেন।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী নিয়োগ রেজুলেশনে তার নামের স্বাক্ষর ও সীল দেখে বলেন, স্বাক্ষর ও সীল দু’টোই জাল। আর তিনি কোন টাকা পয়সা নেননি।
নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, স্কুলটিকে কলেজ পর্যায়ে উন্নীত করতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ তিনি এ কাজে সম্পূর্ণরুপে অসহযোগিতা করে যাচ্ছেন। তিনি দীর্ঘ সময়ে আয়-ব্যয়ের কোন হিসাব রাখেননি। হিসাব চাইলে তিনি নানা অজুহাতে পিছিয়ে বেড়ান। তার স্বেচ্ছাচারিতা এবং সকল কাজে অহসযোগিতা করার কারণে গত ৪ সেপ্টেম্বর তাকে নিন্মপদে পদায়নসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে।
মেহেরপুরে নবজাতক ও শিশুর যতœ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুরে নবজাতক ও শিশুর যতœ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে বেলা ১১ টার দিকে দিপালী আশা সমিতির মহিলা সদস্যদের মধ্যে নবজাতক ও শিশুর যতœ বিষয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আশা’র মেহেরপুর সদর ব্রাঞ্চ ম্যানেজার আতিয়ার রহমান, লোন অফিসার শাহ আলম প্রমুখ।




