এসএম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় সম্প্রতি আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে ধর্ষন, অপহরণ, শ্লীলতাহানি, যৌনহয়রাণী, নারি ও শিশু নির্যাতনের ঘটনা। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনাকে অনেকেই সামাজিক অবক্ষয় বললেও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার, নারী ও শিশু অধিকার সংগঠনের নেতৃবৃন্দ। গত দু’মাসে পুত্র কর্র্তক মা, শ্বশুর কর্র্তৃক বৌমা, চাচা কর্তৃক ভাইজী ধর্ষনের ঘটনায় রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে ধর্ষনসহ যৌন হয়রাণীর ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিঘœ হয়ে পড়েছে সচেতন মহল। প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে উঠতি বয়সের যুবকেরা প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটিয়েই চলেছে। অনেকেই প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধর্ষনের মত লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে। অনেকক্ষেত্রে প্রেম প্রত্যাখ্যান করায় প্রেমিক কর্তৃক প্রেমিকার নগ্ন ছবি ধারন করে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটে। গত দু’মাসে ৪টি চাঞ্চল্যকর ধর্ষন ঘটনাসহ অসংখ্য যৌন হয়রাণীর ঘটনা ঘটেছে। সুত্রমতে-গত ১১ অক্টোবর উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামে শ্বশুর সেলিম তালুকদার নিজ বৌমাকে ধর্ষন করে। এর আগে হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের চাচা নজরুল ইসলাম মাদ্রাসা পড়–য়া ভাইজীকে ধর্ষন করে। উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের মৃত সিরাজসানার পুত্র মোস্তফা সানা তার সৎ মাকে ধর্ষন করে। ১৮ আগষ্ট উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়–য়া কন্যাকে মাহমুদকাটি গ্রামের কয়েকজন যুবক গনধর্ষন করে। অপরদিকে কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের নাসের হাজরার বখাটে পুত্র শহীদুল হাজরা একই এলাকার জনৈক ব্যক্তির ৮ম শ্রেণী পড়–য়া কন্যার অশ্লীল ছবি ধারন করে ছড়িয়ে দেয় বিভিন্ন মোবাইলে। চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের ষষ্ঠ শ্রেণী পড়–য়া শিশু কন্যার নগ্ন ছবি ধারন করে এক যুবক। পাইকগাছা হাসপাতাল রোড সংলগ্ন এলাকার কলেজ কর্মচারীর ৫ম শ্রেণী পড়–য়া কন্যার যৌন হয়রাণী করে বখাটে এক যুবক। কপিলমুনি চা পট্টি এলাকায় গণশৌচাগারে এক ব্যবসায়ী কর্তৃক যৌন হয়রাণীর শিকার হয় এক শিশু কন্যা। শ্লীলতাহানির শিকার হয় রাড়–লী ভুবনমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোনাতনকাটি এলাকার এক হিন্দু যুবক অপহরণ করে এক মুসলিম কন্যাকে। গত দু’মাসের ধারাবাহিক ঘটে যাওয়া এসব ঘটনায় রীতিমত উদ্বেগ ফেলে দিয়েছেন সচেতন মহলে। এসব ঘটনাকে অনেকেই সামাজিক অবক্ষয় বললেও আইনের শাসন নেই বলে উল্লেখ করেছেন মানবাধিকার কর্মী এ্যাড. এফ এম এ রাজ্জাক। তিনি বলেন প্রশাসনের উপর রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করার পরামর্শ দেন। উপজেলা ভূমি কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ জানান-সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা খুবই উদ্বেগজনক, এক্ষেত্রে আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও প্রশাসনকে তৎপর এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রশাসনের হস্তক্ষেপ ও এলাকাবাসীর সচেতনতায় অবিলম্বে এ ধরনের ঘটনার অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।




