দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এক কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পলাশীর চর এলাকায় সে গণধর্ষনের শিকার হয়।

ধর্ষিতা ও তার পরিবার জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই কলেজপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছোট ভাই রহিদুল ইসলাম (৩৫) পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওইদিন বিকেলে একই গ্রামের মফিজ উদ্দিনের কিশোরী মেয়েকে (১৫) বেড়াতে যাওয়ার নাম করে পলাশীর চরে নিয়ে যায়। পরে ওইদিন রাতে রহিদুল ইসলামের নেতৃত্বে ৫-৬ জন দূবৃর্ত্ত কিশোরীকে মাঠের ভিতর নিয়ে পালাক্রমে জোর পূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী জ্ঞান হারালে ধর্ষকরা তাকে পার্শ্ববর্তী ছিদ্দিক মন্ডলের বাড়িতে রেখে পালিয়ে যায়। সোমবার দুপুরে ধর্ষিতাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া হাসপাতালে প্রেরন করা হয়েছে। ওই ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।




