ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জলমহাল থেকে মাছ লুট : বিপাকে ইজারাদার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৪ ৬:০৯ অপরাহ্ণ

lut (1)ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধলিবিল জলমহাল থেকে লক্ষাধিক টাকার মাছ লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে বিপাকে পড়েছে ইজারাদার। ২১ অক্টোবর মঙ্গলবার ভোরে ওই ঘটনা ঘটে।
ওই জলমহালের ইজারাদার আজমত আলী জানান, জলমহালটি এ বছরের ২৯ জুন ২ লাখ ৩০ হাজার টাকায় ৩ বছর মেয়াদে জেলা প্রশাসন থেকে ইজারা গ্রহণ করেন। ইজারা গ্রহণের পর কয়েক লাখ টাকার মাছ তিনি ছাড়েন এবং পাহারার ব্যবস্থা করেন। কিন্তু স্থানীয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা জলমহালটি বেদখল দেয়ার ষড়যন্ত্র এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। এ ব্যাপারে ইজারাদার ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে ১৪৪ ধারায় একটি মামলাও দায়ের করেন। আদালত জলমহালটি রক্ষার জন্য থানা পুলিশ নির্দেশ দেন। পরে পুলিশ দুর্বৃত্তদের নোটিশ দিয়ে বিলে প্রবেশ নিষেধ করেন। কিন্তু দুর্বৃত্তরা আদালতের নির্দেশ অমান্য করে মঙ্গলবার ভোরে সশস্ত্র দুর্বৃত্তরা বিলে প্রবেশ করে লক্ষাধিক টাকা মূল্যের মাছ লুটপাট করে নিয়ে যায়। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads