মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) : চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসদরের চিরিংগা পুরাতন বাসষ্টেশনে এখন যানজট তিব্র আকার ধারণ করেছে। প্রতিদিন উভয় দিক আসা যাত্রীবাহি পরিবহন ওইস্থানে পৌছলে তিব্র যানজটে আটকা পড়ে। এতে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় যাত্রীবাহি গাড়ি গুলোর। ফলে যাত্রী ও পথচারীদের চরমভাবে দূর্ভোগ পোহাতে হয়। চিরিঙ্গা পুরাতন বাসষ্টেশনে যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সুবেদার আবুল কালামের বেপরোয়া চাঁদাবাজির কারণে এ যানজট সৃষ্টি হয় বলে ভোক্তভোগিদের অভিযোগ।

অভিযোগে জানা গেছে, প্রতিদিন যানজট লেগে থাকলেও সুবেদার আবুল কালাম ওই এলাকাকে যানজট মুক্ত না করে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করে থাকে। তার বেপরোয়া চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে যানবাহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। চকরিয়া বাসষ্টেশনের যানজট নিরসনতো দুরের কথা বরংচ রাস্তার উপর গাড়ি দাড় করিয়ে টাকা আদায় করা অনিয়ম যেন নিয়মে পরিনত হয়েছে।
এভাবে সুবেদার আবুল কালামের নেতৃত্বে ট্রাফিক পুলিশ যানবাহন থেকে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও দেখার কেউ যেন নেই।
একাধিক গাড়ির মালিক, কাউন্টার মালিক ও পরিবহন শ্রমিকদের অভিযোগ, দায়িত্বরত ট্রাফিক পুলিশ যানবাহনের ফিটনেস, প্রযোজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে নানা ভাবে হয়রানীর মাধ্যমে চাঁদা আদায় করে। আবার যাত্রীবাহি কোন গাড়ী দাড়িয়ে যদি যাত্রী নেয় তাহলে সে গাড়ি থেকেও ট্রাফিক পুলিশকেও চাঁদা দিতে হয়। তাদের চাহিদা মতো টাকা দিতে ব্যর্থ হলেই মারধর, গাড়ির চাবি কেড়ে নেওয়া ও বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে হয়রানী করা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। চিরিঙ্গা বাসষ্টেশনে যে সমস্ত গাড়ি ও কাউন্টার থেকে চাদা আদায় করা হয় সেগুলো হল সৌদিয়া, হানিফ, তিসা, শ্যামলী, শাহ আমিন, ঈগল, ইউনিক, রিলাক্স, এসি গ্রীণলাইন, ভলবো, লোকাল বাস, কক্স স্পেশাল, চকরিয়া সার্ভিস, মাইক্রো, মাহিন্দ্র, সিএনজি, টমটম ইত্যাদি। দৈনিক ও মাসিকহারে এসব যাত্রীবাহি পরিবহন থেকে ট্রাফিক আবুল কালাম মোটা অঙ্কের চাঁদা আদায় করে থাকে। অপরদিকে মালবাহী, পন্যবাহী ট্রাক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকেও সে নিয়মিত চাঁদা আদায় করে থাকে।
একটি সুত্র জানিয়েছে, ওইস্থানে অবস্থিত ৯টি যাত্রীবাহি গাড়ির কাউন্টার থেকে মাসিকহারে সে মোটা অঙ্কের টাকা আদায় করে। এভাবে বিভিন্ন পরিবহন থেকে তিনি মাসে দুই থেকে তিন লাখ টাকা চাঁদা আদায় করে বলে পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন।
আরও অভিযোগ রয়েছে, সুবেদার আবুল কালামের নেতৃত্বে ৩/৪ জন ট্রাফিক পুলিশ প্রতিটি সিএনজি ২’শ, টমটম ১’শ, মোটরসাইকেল ৫’শ থেকে ১হাজার, মাহিন্দ্র ৩’শ, মাইক্রোবাস ও নোহা থেকে ৫’শ থেকে ১হাজার, বালি ভর্তি ট্রাক ১’শ, কাঠভর্তি ট্রাক ২হাজার টাকা, নাসিমন-করিমন-ভটভটি ১’শ আদায় করে থাকে। ট্রাফিক পুলিশের এধরেনের চাদাবাজির কারণে পুরাতন বাসষ্টেশনের যানজট নিরসন হচ্ছে না। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম বিড়ম্বনার শিকার হচ্ছে প্রতিনিয়ত।
ট্রাফিক পুলিশের আবুল কালামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি আনিত অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন। এব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চায় এলাকার সচেতনমহল ও পরিবহন মালিক শ্রমিকরা
চকরিয়ায় হেরোইন ও ইয়াবাসহ মহিলা গ্রেফতার

চকরিয়ায় হেরোইন ও ইয়াবাসহ এক মহিলা গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ওই মহিলার কাছ থেকে ১শ’২০পিস ইয়াবা ও ৮গ্রাম হিরোইন উদ্ধার করেছে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই শাহাদত হোছাইন ও এসআই আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় সাজেদা বেগম নামের (৩০) ওই মহিলাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৮গ্রাম হিরোইন ও ১২০পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১লাখ ১৬হাজার টাকা বলে জানা গেছে। এসআই আলমগীর বাদি হয়ে ওই মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।




