আমতলী (বরগুনা) প্রতিনিধি : শীত আসন্ন। তাই একটু উষ্ণতার জন্য সাধারণ মানুষ কত কি না করে! ঠান্ডা যাতে কাবু করতে না পারে, একটু আরাম বোধের জন্য লেপ তোশক বানানো শুরু হয়েছে। তাই শীত আসতে না আসতেই বরগুনার আমতলী ও তালতলীর বিভিন্ন এলাকায় ধোনকারদের লেপ-তোশক তৈরির কাজে ব্যস্ততা বেড়েছে। বর্তমানে তাঁদের দম ফেলার ফুসরত নেই। কাজের চাপে নাওয়া-খাওয়া বন্ধপ্রায়।
উপজেলার আমতলী,তালতলী,গাজীপুর হলদিয়া সহ বিভিন্ন হাট-বাজারে অবস্থানরত প্রায় শতাধিক লেপ-তোশক বিক্রেতা ও ধোনকার রয়েছে। এসব ধোনকার শীত মৌসুমের শুরুতে সংশ্লিষ্ট পেশার সঙ্গে জড়িত কারিগরদের নিয়ে চরম ব্যস্ত হয়ে পড়েছে। আমতলী বাজারে লেপ-তোশক ব্যবসায়ী মো. আলতাফ হোসেন জানান, ঈদের পর থেকেই প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি।
এ বছর কাপড় ও তুলার দাম বেশি হওয়ায় ক্রেতারা লেপ-তোশকের দাম শুনে প্রথমে থমকে যায়। পরে বাধ্য হয়েই তাঁদের দ্বিগুণ দাম দিয়ে লেপ-তোশক তৈরি করতে হচ্ছে।
আমতলী থানার সামনের ব্যবসায়ী মো. আনিস জানান, ‘বর্তমান কার্পাস ও শিমুল তুলা না থাকায় লেপ-তোশক তৈরিতে গার্মেন্টসের তুলা ব্যবহার করা হচ্ছে। শিমুল ও কার্পাস তুলার অভাবে আমরা অতীত ঐতিহ্য হারাতে বসেছি।’ তিনি আরও জানান, ‘আমাদের ব্যবসার জন্য কোনো বাজারে আলাদাভাবে কোনো জায়গা নেই।
আমতলীতে শীতের আগমন সন্ধ্যা হলেই রাস্তাঘাট ফাঁকা

বরগুনার আমতলী উপজেলায় উপজেলায় গত দু’দিন থেকে শীতের আগমন ঘটেছে। দীর্ঘ খড় তাপের পর আকস্মিক ভাবে শীত শুরু হওয়ায় সন্ধ্যা হতে না হতেই পুরো রাস্তা াঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জানা গেছে, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই ঠান্ডাজনিক জ্বর, সর্দি, কাশি ও ভাইরাসজনিত কনজাইটিক ভাইটিক (চোখ ওঠা) রোগে আক্রান্ত হয়ে পরেছেন। ঠান্ডাজনিত রোগে সাধারনত শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হয়েছেন বেশি। আর ভাইরাস জনিত রোগে কিশোর, যুবক ও তরুনেরা আক্রান্ত হয়েছেন। বর্তমানে উপজেলার সর্বত্র ভাইরাসজনিত চোখ ওঠা রোগ মহামারি আকার ধারন করেছে। এছাড়াও গত দু’দিনের ঘণ কুয়াশায় রাতের বেলায় কুয়াশার বৃষ্টিতে শীত বেড়েই চলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শীতের আগমনে খেজুর রস সংগ্রহকারীরা ইতোমধ্যে গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। লেপ-তোষকের দোকানেও অর্ডার বৃদ্ধি পেয়েছে। শীতের নতুন নতুন পোষাক আমদানির জন্য গার্মেন্টস ব্যবসায়ীরা ছুঁটছেন ঢাকার পাইকারী মোকামগুলোতে। এছাড়াও উপজেলার প্রতিটি হাট-বাজারে উঠেছে শীতের আগাম সবজি।
আমতলীতে জালিয়াতির মাধ্যমে শিক্ষিকা নিয়োগ

বরগুনার আমতলীর কুকুয়া ইউনিয়নের মধ্যে কৃষ্ণনগর (বর্তমানে সরকারী প্রাথমিক বিদ্যলয়) পরিকল্পিত ভাবে প্রকৃত শিক্ষককে বাদ দিয়ে ভুয়া শিক্ষক নিয়োগ ও অর্থ আত্মসার্থের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার শাহারুল হাওলাদার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগে জানা যায় তার স্ত্রী মোসাঃ হাসিনা আক্তার উক্তবিদ্যালয় শিক্ষিকা থাকা সত্ত্বেও পরিকল্পিত ভাবে বিপুল অর্থের বিনিময়ে ঐ স্কুলের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মজিদ (মধু)হাওলাদার গোপনে দিপালী রানী নামক এক হিন্দু মহিলাকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন যে সাবেক সভাপতি আঃ মজিদ মধু তার স্ত্রীকে চাকুরী দেয়ারে জন্য এক লক্ষ টাকা নিয়েছেন ও আর এক লক্ষ টাকা চেয়ে ছিল টাকা দিতে বিলম্ব হওয়ায় ঐ হিন্দু মহিলাকে তিনি নিয়োগ দিয়েছেন । দিপালী রানীর বাড়ী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে ২০১০ সালে তার বিবাহ হয় কৃষ্ণনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের সাথে । ২০১১ সালের জানুয়ারী মাসে তার স্বামী মারা যান।তার চাকুরীতে নিয়োগ দেখানো হয়েছে ১৫/১/২০০৯ ইং যোগদান দেখানো হয়েছে ১৮/১/২০০৯ সালে যোগদান পত্রে স্বমী মৃত্যু দেখানো হয়েছে।২০০৯ সালের পরে কমিটির হাতে নিয়োগ না থাকার কারনে বিবাহের পূর্বে স্বামীর মৃত্যু দেখাইয়া ভূয়া নিয়োগ প্রদান করেছেন । এব্যাপারে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেণের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার কে দায়িত্ব প্রদান করা হয়েছে । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোতিশ চন্দ্র রায় অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করেন। এ অভিযোগের ব্যাপারে আঃ মজিদ মধূর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি যে কাগজ পত্র পেয়েছি তা অনুযায়ী নিয়োগ দিয়েছি । টাকা নেয়ার কথা তিনি অস্বিকার করেন । মধ্যে কৃষ্ণনগর প্রথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম শিরোনামে গত ৩০ এপ্রিল একাধিক আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল ।




