ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাছ চাষে স্বাবলম্বী বগুড়ার ফটিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ৮:৩০ অপরাহ্ণ
মাছ চাষে স্বাবলম্বী বগুড়ার ফটিক

বগুড়া প্রতিনিধি : রাজশাহী সিটি কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রী লাভ করে চাকুরির পিছে না ছুটে নিজের চেষ্টায় ভাগ্য বদলের স্বপ্নে বিভোর মাহবুবুর রহমান ফটিক। বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের বাসিন্দা ফটিক অক্লান্ত পরিশ্রম আর একনিষ্ঠ সাধনায় মৎস্য চাষে বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন।
জানাগেছে, ১৯৯২ সালে মাত্র ৩ লাখ টাকা মুলধন ও ৫টি ছোট বড় পুকুর লিজ নিয়ে শুরু হয় তার পথ চলা। এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন তার ৩৫টি পুকুরে মাছের চাষ হয়। পুকুর পরিচর্যায় ৩০ জন বেকার শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তার এই সফলতা উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাছ চাষে সফলতার অর্জন করায় তিনি জাতীয় মৎস সপ্তাহ ২০১৪ সম্মাননা পুরুস্কারে ভুষিত হয়েছেন। এই সফলতা দেখে অনেকেই উৎসাহিত হয়ে মাছ চাষে ঝুকে পড়েছেন। ফটিক জানান, রুই, কাতলা, মৃগেল, জাপানি, তেলাপিয়া, দেশী মাগুর, শিং, চিতল, পাংগাস সহ বিভিন্ন জাতের মাছের পোনা হ্যাচারী থেকে সংগ্রহ করে পুকুরে চাষ করে বড় করা হয়। এই সব মাছ চাষের পুকুরে প্রতি দিন নিয়ম মত খাবার দিতে হয়। প্রতি বছর মার্চ মাসে শুরুতে পুকুরে মাছের পোনা ছেড়ে দেওয়ার পর ১০ মাস ধরে মাছগুলোকে খাবার দিয়ে বড় করে ডিসেম্বর মাস থেকে দেশের বিভিন্ন হাটে বাজারে ট্রাক যোগে বিক্রি করা হয়। তিনি জানান তার পুকুরে প্রতি বছর ৫শ’ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়। মাছ চাষ করে একদিকে তিনি যেমন নিজে স্বাবলম্বি হয়েছেন।
আপরদিকে, তার এই সফলতা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। তিনি আরো জানান, মৎস চাষীদের জন্য সল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে মাছ চাষে করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব।

Need Ads