ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাণ্ডারিয়ায় আ’লীগ নেতাকে হত্যার চেষ্টা : সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ২:৩৩ অপরাহ্ণ
ভাণ্ডারিয়ায় আ’লীগ নেতাকে হত্যার চেষ্টা : সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত ২

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে শনিবার গভীর রাতে আওয়ামীলীগ নেতা পান্না তালুকদারকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়।

Shamol Bangla Ads

সূত্র জানায়, পান্না তালুকদারের বসত ঘরের বাইরের সিঁড়ি বেয়ে দোতালায় উঠে সন্ত্রাসীরা তিনটি কক্ষের তালা ভেঙে নিচ তলায় আসার চেষ্টা করে। এ সময় নিচ তলায় অবস্থানরত পান্না তালুকদার ও তার স্ত্রীসহ স্বজনরা ডাক চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। গ্রামবাসীদের হটানোর জন্য সন্ত্রাসীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে তারা জানালা দিয়ে পান্না তালুকদারের শয়ন কক্ষে গুলি ছুঁড়লে তিনি অল্পের জন্য রক্ষা পান। সন্ত্রাসীরা যাবার সময় বাড়ির বিভিন্ন মালামাল ভাংচুর করে। উল্লেখ্য, পান্না তালুকদারের পুত্র সোহাগ তালুকদার ঢাকার মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। এর পর ঐ এলাকার জনৈক হারুন মাষ্টারের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করতে গেলে বাড়ির লোকের চিৎকারে ডাকাতরা পালিয়ে যাবার সময় ১ রাউন্ড গুলি ছুঁড়ে। গুলিতে বজলুর রশিদের স্ত্রী মেরী বেগম (৩০) ও মেয়ে স্কুল ছাত্রী রোজিনা (১৪) আহত হন। আহতদেরকে প্রথমে ভান্ডারিয়া হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে রাতেই ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল যায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আলম (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads