ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে জুয়া খেলতে নিষেধ করায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ
পীরগঞ্জে জুয়া খেলতে নিষেধ করায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে গুর্জিপাড়া বন্দরে গত শনিবার সন্ধায় জুয়া খেলতে নিষেধ করায় এক ব্যবসায়ীকে মারপিট ও তার প্রতিষ্ঠানে হামলা করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে লিখিত অভিযোগের ভিত্তিতে আরও জানা গেছে, গুর্জিপাড়া বাজার সংলগ্ন স্থানে শাওন ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে দুষ্ট প্রকৃতির কয়েকজন যুবক প্রতিদিনের ন্যায় জুয়া খেলার প্রস্তুতি গ্রহন করে । এ সময় শাওন ট্রেডার্সের মালিক হুমায়ন রেজা শাওন সেখানে জুয়া খেলতে নিষেধ করে । এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুষ্টু প্রকৃতির ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে শাওনকে প্রহার করে তার পকেটে থাকা প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে শাওন অভিযোগে উল্লেখ করে। শাওনের পিতা খবর পেয়ে দ্রুত সেখানে পৌছলে যুবকেরা শাওনের পিতাকেও প্রহার করে বলে উল্লেখ করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে প্রায় ৩ লক্ষাধিক টাকা নিয়ে যায় বলে শাওনের পরিবার লিখিত অভিযোগে দাবী করেন । স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে । হামলায় আহত শাওন ও তার পিতাকে উদ্ধার করে স্থানীয় জনতা চিকিৎসার ব্যবস্থা করেন । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহিনুর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। উল্লেখ্য পীরগঞ্জ থানায় নবাগত ওসি ইসরাফিল ইসলাম যোগদানের পর এলাকাবাসী আশা করেছিলেন তিনি নেশা জাতীয় পন্য, মদ,গাঁজা, ভাং, ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, মসলা, ইয়াবা, চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া বন্ধ করতে পারবেন। কিন্তু যোগদানের পরপরই এ থানায় একের পর এক চুরি, ডাকাতি, নেশা জাতীয় পন্য ও জুয়া খেলা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। খুব শিঘ্রই উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Shamol Bangla Ads

নীলফামারী জেলায় খালেদা জিয়ার জনসভা সফল করতে পীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সোমবার উপজেলা বিএনপির উদ্যোগে অস্থায়ী দলীয় কার্যালয়ে আগামী ২৩ অক্টোবর নীলফামারী জেলায় বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল এতে উপজেলা বিএনপির সহসভাপতি ইয়াতিমুল হাসান লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাধারন সম্পাদক শামসুল আলম বাবু, সহ- সভাপতি আবু আজাদ বাবলু, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন মন্ডল মানিক, যুব দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম সরকার , ছাত্র নেতা রাসুলে করিম রিয়া, সাজিদ জাহান শাওন ও ১৫ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি নুর মোহাম্মদ মন্ডল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- দেশ নেত্রীর নীলফামারী জেলার জনসভা সফল করার জন্য সকলে দল, মত নির্বিশেষ ঐক্যবদ্ধ ভাবে নীলফামারীতে যাওয়ার প্রস্তুতি গ্রহন করুন। এছাড়া মহাসড়কের উপড় ব্যানার, গেট, ফেষ্টুন, এবং ১৫টি ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে দেশ নেত্রীর জনসভাকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও বলেন বর্তমানে দেশে কোন গনতন্ত্র নেই। হত্যা, খুন, গুম ও নৈরাজ্য করে বিএনপি নেতা কর্মীদের যেভাবে কোনঠাসা করা হচ্ছে এর পরিনাম শুভ হবে না। আপনারা দেখুন বর্তমানে দেশে সাধারন মানুষের অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না। শুধু একটি দলের কিছু লোকজনের অবস্থার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই, অনতিবিলম্বে বর্তমান সরকারের উচিৎ হবে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দায় দায়িত্ব দিয়ে সুষ্ঠুভোট পরিচালনার মধ্য দিয়ে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ ও গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবেন বলে তিনি বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Shamol Bangla Ads

পীরগঞ্জে গভর্ন্যানন্স প্রকল্পের প্রতিনিধি দলের সাথে  নুর মোহাম্মদ মন্ডলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার উপজেলার গভর্ন্যানন্স প্রকল্প (ইউজেডজিপি)’র কার্যক্রমের আওতায় ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের কার্যালয়ে এক মত বিনিমিয় সভায় মিলিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও কুমেদপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক বিএসসি, সদর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান খান ফারুক, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল, কাবিলপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, মিঠিপুর ইউপি চেয়ারম্যান মুসা আলী মন্ডল, ইউজেডজিপি’র জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের সদস্যরা হলেন-প্রজেক্ট ম্যানেজার (কমুনিকেশন) ব্র্যাক বিশ্ব বিদ্যালয়ের-একরাম হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ.এস.এম ফিরোজ আল হাসান ও প্রভাষক কামরুল হাসান।

Need Ads