ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে পাখি শিকারীকে কারাদন্ড : পাখি অবমুক্তকরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ৯:০৪ অপরাহ্ণ

Natore Bird Hunt Pic-20.10.14-1নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাখি শিকার ও ক্রয়-বিক্রয়ের অপরাধে এক পাখি শিকারী ও বিক্রেতাকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ২০ অক্টোবর সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ উদ্ধারকারী দল কর্তৃক নাটোরের নলডাঙ্গা মাধনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা হতে সাজ্জাক হোসেন (২৮) নামের এক পেশাদার পাখি শিকারী ও বিক্রেতা কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪ টি জবাইকরা বুলবুলি ও পাঁচটি জীবিত বাবুই পাখি উদ্ধার করা হয়। আটক সাজ্জাদ হোসেন নলডাঙ্গা উপজেলার ভট্রপাড়া গ্রামের শহিদ মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

পরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারায় অপরাধীকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় পাঁচটি জীবিত বাবুই পাখি ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অবমুক্তকরণ এবং জবাইকরা পাখিগুলি বিনষ্ট করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এর বন্যপ্রাণী গবেষনা কর্মকর্তা মাসুদুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads