ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আলাউদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ১২:১৪ অপরাহ্ণ

Nakla Picনকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ৩নং উরফা ইউনিয়নের উরফা কোদাল ধোয়া বাজারস্থ মাঠে মরহুম আলাউদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উরফা বেনীরগোফ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০ টায় আলাউদ্দিন তালুকদার স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম তালুকদার ভূট্টো, চেয়ারম্যান -৩নং উরফা ইউপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সারোয়ার আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান, নকলা উপজেলা পরিষদ। ইসহাক আলী মন্ডল দাতা প্রতিষ্ঠাতা উরফা গোরস্থান দাখিল মাদরাসা এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তালাত মাহমুদ, সভাপতি-নকলা উপজেলা প্রেসক্লাব, এসআই নজরুল ইসলাম সালাম, নকলা থানা, সুমন মিয়া- চেয়ারম্যান, ১০নং ধোরাইল ইউপি, আঃ হক চেয়ারম্যান-৬নং পাঠাকাটা ইউপি, মোঃ মোশারফ হোসেন, সভাপতি- বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নকলা উপজেলা শাখা, মমিনুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক- বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নকলা উপজেলা শাখা, মোশাররফ হোসেন সরকার, সদস্য-নকলা উপজেলা প্রেসক্লাব। এ ফাইনাল খেলায় বেনীর গোপ একাদশ ২-০ গোলে চরগোরকপুর স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়া শিক্ষক, সহকারী রেফারীর মোঃ মাসুম বেলাল মিন্টু ও মোঃ ছায়েদুল ইসলাম। খেলা পরিচালনায় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ কছিম উদ্দিন, মোঃ হাছেন আলী, মোঃ ফিরোজ মিয়া, দুজাহান মিয়া, উমর ফারুক সোহেল। শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন নকলা থানার এ.এস.আই মোঃ এমদাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ৩নং উরফা ইউপি এর গ্রাম প্রতিরক্ষা বাহিনী। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার আপ দলকে একটি অত্যাধুনিক মোবাইল সেট এবং দু’দলের সকল খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয়। প্রায় ২০ সহস্রাধিক দর্শকের এ খেলায় ধারাভাষ্য ও আলোচনা সভার সঞ্চালনা করেন নকলা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ- তৌফিকুর রহমান জুয়েল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads